২০২৭ সালের হজের নিবন্ধন শেষ হচ্ছে ২৪ সেপ্টেম্বর
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে। গত ২৭ জুলাই থেকে হজের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নিবন্ধন শেষ হওয়ার পর বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে জানানো হবে। এরপর চূড়ান্ত হজযাত্রীর সংখ্যার ভিত্তিতে সৌদি পর্বের অর্থ প্রেরণ, স্বাস্থ্য পরীক্ষা, ভিসার আবেদন, টিকাদান, হজ প্রশিক্ষণসহ হজ পালনের জন্য প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
হজের নিবন্ধন ও সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।
এই বিভাগের আরও খবর
জানা গেল ২০২৭ সালে রোজা শুরুর সম্ভাব্য তারিখ
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের পবিত্র রমজান…
নামাজ ও মানুষের অধিকার রক্ষার ওপর গুরুত্ব দিলেন সহিদ উদ্দিন মাইজভান্ডারী
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ…
সুখের প্রকৃত উৎস: কেন একজন মুসলিমের মানসিক প্রশান্তির পথ আল্লাহর স্মরণে?
বর্তমান বিশ্বে মানসিক স্বাস্থ্য, উদ্বেগ, হতাশা এবং জীবনের…
সংযুক্ত পৃথিবীতে নিঃসঙ্গ মানুষ
বিশ্বায়ন, প্রযুক্তি ও হারিয়ে যাওয়া মানবিক স্পর্শের দর্শন…
আত্মীয়তার বন্ধন: ইসলামের দৃষ্টিতে মানবিকতা, দায়িত্ব ও জান্নাতের পথ
মানুষ একা বেঁচে থাকার জন্য সৃষ্টি হয়নি। জন্মের…
সর্বশেষ খবর
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত,…
নওগাঁজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫
নওগাঁজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মাদক কারবারিসহ মাদকসংশ্লিষ্ট মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়…
লোহিত সাগরের কৌশলগত মাইয়ুন দ্বীপ দখলে নিল হুতিরা, শঙ্কায় গুরুত্বপূর্ণ নৌপথ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বাহিনী লোহিত সাগরের প্রবেশমুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাইয়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থিত দ্বীপটি দখলের…
ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর প্রায় কোটি টাকার অনুদান
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।…
মোবাইল ফোন নিয়ে বাগ্বিতণ্ডা, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন।…
কলাপাড়ায় দুই নারীসহ চারজনকে ১ কেজি গাঁজা , ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা এবং ২০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে…
বিমানবন্দরে আনসারের তৎপরতায় পাসপোর্ট-স্বর্ণালংকারসহ হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-০১ এলাকায় হারিয়ে যাওয়া পাসপোর্ট, মোবাইল ফোন, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ একটি হ্যান্ডব্যাগ উদ্ধার করে প্রকৃত…

