শনিবার শুরু হচ্ছে তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- নিজস্ব প্রতিবেদক
- ৪৭ মিনিট আগে
নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’।
শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গুর বিস্তার রোধ এবং দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের লক্ষ্যে তিন মাস ধরে এ কর্মসূচি পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে জনস্বার্থে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে তথ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধির মধ্যে সরকার এ দেশব্যাপী কর্মসূচি শুরু করতে যাচ্ছে। মশাবাহিত রোগটির বিস্তার নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই বিভাগের আরও খবর
স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব বাড়ল
সংসদে মন্ত্রীবিহীন মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম প্রধানমন্ত্রীর কার্যালয়-প্রতিরক্ষা স্বরাষ্ট্রমন্ত্রীর, রাষ্ট্রপতির…
রোহিঙ্গা সংকটে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নে কমিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে রাজনৈতিক…
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা…
ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন
বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে বৃহস্পতিবার আরও চারটি সংসদীয়…
শ্রীলঙ্কায় আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
হংকংয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠক চাহিদা ও দাম…
সর্বশেষ খবর
1.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নেতানিয়াহু ফের নির্বাচিত হলে ইসরায়েলের বিষয়ে কঠোর অবস্থান চাইলেন হিলারি ক্লিনটন
২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন ‘ইসরায়েলকে ভালোবাসি, কিন্তু নেতানিয়াহু সরকার ও তার নীতি অপছন্দ করি’ • ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা…
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১
মিরপুরেই গ্রেফতার ১৯৩ উদ্ধার ৪৫ কেজির বেশি গাঁজা, ৩ হাজার ২৯১ ইয়াবা ও শটগানসহ বিভিন্ন আলামত রাজধানীর বিভিন্ন এলাকায় গত…
ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু
দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’ ৩০টির বেশি বিভাগে তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ…
Astra-র বিপুল চাহিদা, ২০০ ডলারের Pro সাবস্ক্রিপশন সাময়িক বন্ধ করল OpenAI
বিদ্যমান গ্রাহকের সেবা চালু থাকবে, Plus ও ১০০ ডলারের Pro-সহ অন্য প্ল্যানেও নতুন গ্রাহক নেওয়া হচ্ছে প্রযুক্তি ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার…
বাংলাদেশে ইসলামের আগমন
আরব বণিক, সুফি-সাধক, মুসলিম শাসন ও জনপদের রূপান্তর—হাজার বছরের এক অভিযাত্রা মোঃ মোশাররফ হোসেন মিন্টু বাংলাদেশের ইতিহাসে ইসলাম শুধু একটি…
যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তরে প্রথম নারী প্রধান লিন্ডি ক্যামেরন
তাকে স্থায়ী আন্ডার-সেক্রেটারি এবং কূটনৈতিক সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে লিন্ডি এই দপ্তরের প্রথম নারী স্থায়ী প্রধান…
ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখলেন সমাজকল্যাণমন্ত্রী
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান দপ্তর পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সেখানে ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ও সোলার…
গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্য এবং আলামত নষ্টের অভিযোগ খতিয়ে দেখতে…

