ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে বৃহস্পতিবার আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংসদের সব কমিটি অর্থাৎ ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন হলো।
নবগঠিত চারটি কমিটি হলো- প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
চিফ হুইপ মো. নুরুল ইসলাম একটি কমিটি গঠন এবং বিদ্যমান দুটি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করলে সংসদে কণ্ঠভোটে তার পাস হয়।
নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিনকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদকে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। বরগুনা-২ আসনের সদস্য চিফ হুইপ মো. নুরুল ইসলামকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
এছাড়া কয়েকটি বিদ্যমান সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে এসব সংসদীয় কমিটির সভাপতির পদে কোনো পরিবর্তন আনা হয়নি।
পুনর্গঠিত কমিটিগুলো হলো : বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে (চট্টগ্রাম-১৫)।
জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে। এর মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি।
এই বিভাগের আরও খবর
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা…
শ্রীলঙ্কায় আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
হংকংয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠক চাহিদা ও দাম…
নারীর বিরুদ্ধে এআই-নির্ভর অনলাইন সহিংসতা ঠেকাতে ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অভিন্ন সংজ্ঞা ও মানদণ্ড প্রণয়ন,…
নিজের দপ্তরেই ‘মাননীয়’ সম্বোধন বাদ দিলেন প্রধানমন্ত্রী
সরকারি পরিপত্রের বাস্তবায়ন শুরু ডিজিটাল হাজিরাও দিচ্ছেন প্রধানমন্ত্রী…
প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: রাষ্ট্রপতি
বঙ্গভবনে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ গুরুতর দুর্নীতির…
সর্বশেষ খবর
1.
2.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
অধিকারবঞ্চিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ হবে লং মার্চ : মাওলানা আব্দুল হালিম
জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,…
ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে হুথিদের ঠেকাতে সৌদির নতুন কৌশল
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলার মুখোমুখি হয়ে সৌদি আরব কৌশলগতভাবে গোষ্ঠীটির ওপর প্রতিরোধ বজায় রাখার এক নতুন পথ অবলম্বন…
বিরোধী দলের সদস্যরা সমান অধিকার পাচ্ছেন না, সংসদে অভিযোগ শফিকুরের
সংসদ সদস্যদের সরকারি বরাদ্দ ও দায়িত্ব বণ্টনে বিরোধী দলের সদস্যরা সরকারি দলের সমান অধিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয়…
বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ায় যৌথ অভিযান চান পরিবেশমন্ত্রী
কাঠমান্ডুতে SAWEN-এর প্রথম সাধারণ পরিষদ গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার ও আর্থিক তদন্ত এবং অপরাধী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার আহ্বান নিজস্ব প্রতিবেদক…
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি…
নিজের দপ্তরেই ‘মাননীয়’ সম্বোধন বাদ দিলেন প্রধানমন্ত্রী
সরকারি পরিপত্রের বাস্তবায়ন শুরু ডিজিটাল হাজিরাও দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬: প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মাননীয়’ শব্দ ব্যবহার…
প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: রাষ্ট্রপতি
বঙ্গভবনে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ গুরুতর দুর্নীতির দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত…
সঞ্জীবন প্রকল্পে মৎস্য-প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের সম্পৃক্ত করার উদ্যোগ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় বাহিনীর স্বেচ্ছাসেবক সদস্যদের মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত…

