সঞ্জীবন প্রকল্পে মৎস্য-প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের সম্পৃক্ত করার উদ্যোগ
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় বাহিনীর স্বেচ্ছাসেবক সদস্যদের মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উৎপাদনশীল কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। সাক্ষাৎকালে সঞ্জীবন প্রকল্পের আওতায় গঠিত ‘সঞ্জীবন প্লাটুন’-এর সদস্যদের মৎস্য ও প্রাণিসম্পদ খাতে আত্মকর্মসংস্থানে সম্পৃক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানায়, ২০২৬ সালের শুরু থেকে উপজেলা ও গ্রাম পর্যায়ে ‘সঞ্জীবন প্লাটুন’ গঠনের কার্যক্রম জোরদার করা হয়েছে। চাকরির ওপর নির্ভরতা কমিয়ে বাহিনীর সদস্যদের দক্ষ, কর্মমুখী ও স্বাবলম্বী করে তোলাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বাহিনীর বিস্তৃত স্বেচ্ছাসেবক নেটওয়ার্ককে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সাক্ষাৎকালে মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে সঞ্জীবন প্লাটুনের আত্মকর্মসংস্থান কার্যক্রমের সঙ্গে সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, আনসার-ভিডিপি সদস্যদের স্থানীয় পর্যায়ে বিস্তৃত উপস্থিতি, সংগঠিতভাবে কাজ করার সক্ষমতা ও দায়িত্বশীলতাকে কাজে লাগানো গেলে গ্রামীণ পর্যায়ে উৎপাদনশীলতা ও উদ্যোক্তা কার্যক্রম বাড়ানো সম্ভব।
মৎস্য ও প্রাণিসম্পদ খাত দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ এবং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ খাতে আনসার-ভিডিপি সদস্যদের সম্পৃক্ত করার মাধ্যমে একদিকে যেমন আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, অন্যদিকে স্থানীয় পর্যায়ে দুধ, মাংস, ডিম ও মাছের উৎপাদন বাড়ানোর সুযোগ সৃষ্টি হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের কারিগরি নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে সঞ্জীবন প্লাটুনের সদস্যরা উন্নত জাতের গাভী, ছাগল, গাড়ল ও ভেড়া পালন এবং দেশি-বিদেশি জাতের মুরগির খামার গড়ে তুলতে পারবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। দলগত উদ্যোগ ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে এসব খামার পরিচালনা করা গেলে নিরাপদ ও মানসম্মত প্রাণিজ খাদ্য উৎপাদনেও তারা ভূমিকা রাখতে পারবেন।
এর পাশাপাশি মাছ চাষ, সমন্বিত মৎস্য চাষ এবং মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগেও আনসার-ভিডিপির সদস্যদের যুক্ত করার সুযোগ রয়েছে। স্থানীয় পর্যায়ে সদস্যদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে পুকুর, জলাশয় ও পতিত জমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা গেলে মৎস্য উৎপাদনের পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।
এ জন্য মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কারিগরি প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে সঞ্জীবন প্রকল্পের উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ঋণ, উৎপাদন উপকরণ, কারিগরি পরামর্শ ও বাজারসংযোগের সমন্বিত সুযোগ তৈরির বিষয়েও আলোচনা হয়েছে।
সঞ্জীবন প্রকল্পকে কার্যকর করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণের সুযোগ সৃষ্টির সম্ভাবনাও তুলে ধরা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত সহযোগিতা পাওয়া গেলে সদস্যদের টেকসইভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের পরিবারকে উৎপাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে প্রায় ৩ কোটি মানুষের অর্থনৈতিক ও পুষ্টিগত উন্নয়নে অবদান রাখার সম্ভাবনা রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে। সঞ্জীবন প্লাটুনের মাধ্যমে মৎস্য, ডেইরি, পোল্ট্রি ও প্রাণিসম্পদভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ সম্প্রসারিত হলে কর্মসংস্থান সৃষ্টি, প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সঞ্জীবন প্রকল্প শুধু আনসার-ভিডিপির সদস্যদের আত্মনির্ভরশীল করার উদ্যোগ নয়; এর মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার সুযোগও তৈরি হতে পারে। সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কার্যকর সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে প্রকল্পটি তৃণমূল পর্যায়ে উৎপাদন, সেবা ও উদ্যোক্তা উন্নয়নের একটি কার্যকর মডেল হিসেবে গড়ে উঠতে পারে।
এই বিভাগের আরও খবর
নারীর বিরুদ্ধে এআই-নির্ভর অনলাইন সহিংসতা ঠেকাতে ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অভিন্ন সংজ্ঞা ও মানদণ্ড প্রণয়ন,…
নিজের দপ্তরেই ‘মাননীয়’ সম্বোধন বাদ দিলেন প্রধানমন্ত্রী
সরকারি পরিপত্রের বাস্তবায়ন শুরু ডিজিটাল হাজিরাও দিচ্ছেন প্রধানমন্ত্রী…
প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: রাষ্ট্রপতি
বঙ্গভবনে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ গুরুতর দুর্নীতির…
গণতন্ত্র ও আইনের শাসনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: রিজভী
ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সত্যনিষ্ঠ ও যাচাই করা সংবাদ…
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অনেক সমস্যা দূর করতে পারে: মঈন খান
ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের দায়িত্ব ও গুরুত্ব তুলে…
সর্বশেষ খবর
3.
4.
প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: রাষ্ট্রপতি
- ৩৮ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
৩৯ মামলা, অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধারের দাবি রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে…
জলবায়ু ঝুঁকিতে বিশ্বের অরক্ষিত বড় শহরগুলোর কাতারে ঢাকা-চট্টগ্রাম
আলফাজিওর জলবায়ু সহনশীলতা মূল্যায়ন ৭২ বড় শহরের বিশ্লেষণ; ঢাকার ভৌত জলবায়ু ঝুঁকি সর্বোচ্চ, অভিযোজনের পরও ঝুঁকি রয়ে গেছে উচ্চ জলবায়ু…
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল
সংসদে সড়কমন্ত্রী ৩০ নভেম্বরের মধ্যে বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের পরিকল্পনা, পিয়ারের ফাটল পর্যালোচনায় যুক্ত হচ্ছে বুয়েট মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং…
গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে আসবে দুই কার্গো; প্রয়োজনে বাড়তে পারে আমদানি দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে…
আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম, লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা
আগস্টের পর সেপ্টেম্বরেও মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে লিটারে বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বরেও উড়োজাহাজের জ্বালানি…
গাজীপুর মেডিকেল কলেজে চুরির সময় দুইজন আটক
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা। বুধবার (৯…
ত্রিমুখী সিন্ডিকেটের থাবায় চট্টগ্রাম বন্দর, দুই বছরে গায়েব ১০ কনটেইনার
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর থেকে নানা কৌশলে আমদানি-রপ্তানির মূল্যবান পণ্যবোঝাই কনটেইনার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত দুই বছরে…
উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে ১৩ পদক্ষেপ সরকারের
সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন…

