হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি বাংলাদেশের, নতুন বিনিয়োগ বাড়ার আশা
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
হংকং, ৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে দুই পক্ষের বিনিয়োগকারীদের পুঁজি ও বিনিয়োগের সুরক্ষা জোরদারের পাশাপাশি নতুন বিনিয়োগ আকর্ষণের পথ আরও প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।
বুধবার হংকংয়ে অনুষ্ঠিত ১১তম ‘বেল্ট অ্যান্ড রোড সামিট ২০২৬’-এর উদ্বোধনী পর্বে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের পক্ষে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং হংকং সরকারের পক্ষে বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নবিষয়ক সেক্রেটারি আলজের্নন ইএই চুক্তিতে স্বাক্ষর করেন।
IPPA কার্যকর হলে বাংলাদেশ ও হংকংয়ের বিনিয়োগকারীদের পারস্পরিক বিনিয়োগ ও পুঁজির সুরক্ষায় একটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি হবে। একই সঙ্গে বিনিয়োগের জন্য আস্থা ও অনুকূল পরিবেশ তৈরির পাশাপাশি নতুন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
বর্তমানে বাংলাদেশের সপ্তম বৃহত্তম বিনিয়োগ উৎস হংকং। গত পাঁচ বছরে সেখান থেকে বাংলাদেশ প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (FDI) পেয়েছে। এর মধ্যে ২০২৫ সালেই এসেছে প্রায় ১২২ মিলিয়ন ডলার।
নতুন চুক্তির ফলে হংকং থেকে বাংলাদেশে বিনিয়োগের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের পাশাপাশি অন্যান্য সম্ভাবনাময় খাতে নতুন বিনিয়োগ আকৃষ্ট হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, IPPA স্বাক্ষরের ফলে দুই পক্ষের বিনিয়োগ সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক ও দীর্ঘমেয়াদি ভিত্তি পাবে। পাশাপাশি দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, বিনিয়োগের নতুন ক্ষেত্র সৃষ্টি এবং বাণিজ্য ঘাটতি কমানোর প্রচেষ্টায়ও চুক্তিটি ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
এই বিভাগের আরও খবর
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনও সুষ্ঠু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চান বলে…
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের সুযোগ নেই, হাইকোর্টে রিট খারিজ
ছবি ছাড়াই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র…
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক, সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্ব
বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা…
বাংলাদেশিদের জন্য ওমানের শ্রমবাজার উন্মুক্তের সম্ভাবনা নিয়ে আলোচনা
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের শ্রমবাজার আরও উন্মুক্ত করার…
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার ঠেকাতে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাকে দায়িত্বশীল…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাংলাদেশি পণ্যের আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান
বাংলাদেশ থেকে পণ্য ও সেবা আমদানি বাড়াতে ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য…
সফর বিল ছাড়ে কঠোর মন্ত্রিপরিষদ বিভাগ, মানতে হবে একাধিক শর্ত
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের সরকারি কাজে অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ…
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। এর অংশ হিসেবে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয়…
ক্লড ব্যবহারকারীদের টোকেন চুরি করছে হ্যাকাররা, নেপথ্যে ‘ইনফোস্টিলার’ ম্যালওয়্যার
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ক্লডের কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অনুমতি ছাড়াই ব্যবহারের কোটা বা ‘টোকেন’ খরচ হওয়ার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে দেখা…
লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভায় বাড়ানোর প্রতিবাদে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ
নিয়োগ পরীক্ষায় লিখিত অংশের নম্বর কমিয়ে মৌখিক বা ভাইভা পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে…
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ
নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক মাওলানা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে জাতীয় সংসদে উপস্থাপনের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…

