ত্রিমুখী সিন্ডিকেটের থাবায় চট্টগ্রাম বন্দর, দুই বছরে গায়েব ১০ কনটেইনার
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর থেকে নানা কৌশলে আমদানি-রপ্তানির মূল্যবান পণ্যবোঝাই কনটেইনার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত দুই বছরে অন্তত ১০টি কনটেইনার বন্দর থেকে গায়েব বা পাচার হলেও এখন পর্যন্ত একটিরও হদিস মেলেনি বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। এসব ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলেও কনটেইনার উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বন্দরের নিরাপত্তা ও পণ্য সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, বন্দর, কাস্টমস ও অসাধু সিঅ্যান্ডএফ এজেন্টদের একটি সংঘবদ্ধ চক্র জাল কাগজপত্র, স্লিপের নাম-ঠিকানা পরিবর্তনসহ নানা কৌশলে পণ্যবোঝাই কনটেইনার খালাস করে নিচ্ছে। একটি কনটেইনার বন্দর থেকে বের হতে একাধিক ধাপের যাচাই-বাছাই ও অনুমোদনের মধ্য দিয়ে যেতে হয়। এরপরও কীভাবে মূল্যবান পণ্যবোঝাই কনটেইনার বের হয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বন্দর ব্যবহারকারীরা।
সর্বশেষ চট্টগ্রাম বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে গাজীপুরের তৈরি পোশাক প্রতিষ্ঠান গোল্ড স্টার গার্মেন্টসের প্রায় দুই কোটি টাকা মূল্যের কাপড়বোঝাই একটি কনটেইনার গায়েব হওয়ার অভিযোগ উঠেছে। ওই কনটেইনারের কাপড় দিয়ে ফ্রান্সে পাঁচ লাখ পিস লেডিস পোশাক রপ্তানির কথা ছিল। ফলে কনটেইনারটি না পাওয়ায় আর্থিক ক্ষতির পাশাপাশি রপ্তানি আদেশ বাতিল হওয়ার আশঙ্কায় রয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা।
জানা গেছে, চীন থেকে আমদানি করা ওই চালানের জন্য গোল্ড স্টার গার্মেন্টস প্রায় ৪৫ লাখ টাকা পরিশোধ করে ৩০ আগস্ট বন্দরের সিসিটি ইয়ার্ড থেকে পণ্য ডেলিভারি নিতে যায়। তবে সেখানে গিয়ে কনটেইনারটির কোনো হদিস পাওয়া যায়নি। অনুসন্ধানে জানা যায়, ১১ আগস্ট আফরিনা ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠান কনটেইনারটি নিয়ে গেছে বলে বন্দরের নথিতে তথ্য পাওয়া যায়।
গোল্ড স্টারের সিঅ্যান্ডএফ এজেন্ট মোফাজ্জেল হোসেন মোল্লা বলেন, কনটেইনারটি সাইড পাওয়ার থেকে কিপডাউন করা সম্ভব হয়নি। পরে সেখানে খোঁজ নিতে গেলে তাদের জানানো হয়, কনটেইনারটি আগেই ডেলিভারি হয়ে গেছে।
ঘটনাটি অনুসন্ধান করতে গিয়ে তিনটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের নাম সামনে এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কনটেইনার নামানোর কিপডাউন স্লিপে আফরিনা ট্রেডিংয়ের নাম থাকলেও অভিযোগ রয়েছে, ১১ সেপ্টেম্বর রাতে কনটেইনারটি বের করে নিয়ে যায় প্যারামাউন্ট ট্রেডিং নামে আরেকটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লোকজন। অন্যদিকে, বন্দরে বিল অব এন্ট্রি দাখিল করে সোনারগাঁও অ্যাসোসিয়েটস নামে তৃতীয় একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান। কাস্টমসের নথিতে সংশ্লিষ্ট বিল অব এন্ট্রিতে পণ্যের বিবরণ ছিল ফলের চালান।
এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ফলের চালানের বিল অব এন্ট্রি ব্যবহার করে কীভাবে কাপড়বোঝাই কনটেইনারের ডেলিভারি দেওয়া হলো।
গোল্ড স্টারের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের এসআরএস সিন্ডিকেটের হাফিজুর রহমান বলেন, বিশেষ অনুমতির মাধ্যমে কনটেইনারটির ডেলিভারি নেওয়া হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তবে কনটেইনারের স্লিপে থাকা সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের নাম ও বিল অব এন্ট্রির তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বন্দর ও কাস্টমসের সংশ্লিষ্টদের যোগসাজশ ছাড়া নিরাপত্তার বিভিন্ন ধাপ অতিক্রম করে এ ধরনের কনটেইনার বের করে নেওয়া সম্ভব নয়। তাদের দাবি, একটি কনটেইনার বন্দর থেকে খালাসের আগে প্রায় ২০টি ধাপ অতিক্রম করতে হয়। এরপরও কনটেইনার গায়েব হওয়ার ঘটনায় বন্দরের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও যাচাই ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রব্বানি রিগ্যান বলেন, কনটেইনারের মুভমেন্টের জন্য বন্দর কর্তৃপক্ষের মেকানিক্যাল ও ট্রাফিকসহ বিভিন্ন বিভাগের সম্পৃক্ততা প্রয়োজন। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি বলেন, সব ধাপে ভেরিফিকেশন থাকার পরও কীভাবে কনটেইনার গায়েব হচ্ছে, সেটি প্রশ্নসাপেক্ষ।
তার ভাষ্য, কনটেইনার গায়েবের ঘটনায় কয়েকটি অসাধু সিঅ্যান্ডএফ এজেন্টের পাশাপাশি বন্দর ও কাস্টমসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তদন্ত হলেও ভুক্তভোগী রপ্তানিকারকরা প্রতিকার পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।
অন্যদিকে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা রয়েছে। কনটেইনার গায়েবের অভিযোগ পাওয়া গেলে তদন্ত কমিটি গঠনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, কনটেইনার গায়েবের ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে কাস্টমসের প্রতিনিধিও রয়েছেন। তদন্ত কার্যক্রম চলমান থাকা অবস্থায় সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বা অন্য কোনো প্রতিষ্ঠানের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রমও চলছে।
তবে বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, তদন্ত কমিটি গঠন করেই দায় শেষ না করে গায়েব হওয়া কনটেইনার উদ্ধারের পাশাপাশি এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে বন্দর ও কাস্টমসের সব প্রক্রিয়া আরও কার্যকরভাবে ডিজিটালাইজ করা গেলে এ ধরনের জালিয়াতি অনেকাংশে বন্ধ করা সম্ভব বলে মনে করছেন তারা।
কনটেইনার গায়েবের ঘটনায় পণ্য হারানোর পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে আর্থিক ক্ষতি, ব্যবসায়িক সুনামহানি এবং বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের রপ্তানিকারকদের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। ফলে বন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও কনটেইনার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এই বিভাগের আরও খবর
কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তিন বন্দির…
পঞ্চগড়ে তিন ঘণ্টার অভিযানে হারানো শিশু উদ্ধার, মায়ের কোলে ফিরিয়ে দিল আনসার
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে হারিয়ে যাওয়া…
সাভারে কক্ষের তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার, মিলল মৃত ভ্রূণ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক…
মেয়ের বিয়ের দিন ঠিক করতে ঢাকায় এসে রহস্যজনক মৃত্যু, গায়েব ৫ লাখ টাকা ও মোবাইল
মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতে জমি বিক্রির নগদ…
কেশবপুরে ভিডিপির বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি পুলিশের হাতে
যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা…
আরও পড়ুন
নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান
নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাস হয়েছে।…
চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনাসদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক পিয়াস
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৈনিক আবু বকর…
রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার…
ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে ইন্দোনেশিয়ার সঙ্গে বিদ্যমান বাণিজ্য সম্পর্ককে একটি সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) পর্যায়ে…
প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে আগামী ১৭ সেপ্টেম্বর সম্মানি প্রদান করবেন…
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা…
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস
আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না বলে বুধবার এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য…
গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী
জ্বালানি সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের গ্যাস সংকটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির…

