নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান
- ময়মনসিংহ প্রতিনিধি
- ১ ঘণ্টা আগে
নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাস হয়েছে। এ আইন পাস হওয়ার পর ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের যে নির্ধারিত এলাকা আছে, সেই এলাকার মধ্যে সমন্ত প্ল্যান পাস করবে উন্নয়ন কর্তৃপক্ষ। শুধু প্ল্যান পাস করেই উন্নয়ন কর্তৃপক্ষ বসে থাকবে না, কর্তৃপক্ষের কর্মকর্তারা বিশেষ করে পরিদর্শক প্রকৌশলীরা নির্ধারিত ভবনে যাবে এবং ওই ভবনের যে প্ল্যান আছে সেই প্ল্যান দেখে তা বাস্তবায়ন করবে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মউক চেয়ারম্যান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, উন্নয়ন কর্তৃপক্ষের এ আইন পাস হওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের সকল সিটি করপোরেশনে চিঠি দেওয়া হয়েছে উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এই সক্রান্ত সমস্ত ফাইলপত্র ও তথ্য বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আশা রাখি, সিটি কর্পোরেশন উন্নয়ন কর্তৃপক্ষের কাছে এই সক্রান্ত সমস্ত ফাইলপত্র বুঝিয়ে দিবে। এছাড়া আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ের চিঠি, গণপূর্তের চিঠিসহ আমাদের একটা চিঠি সিটি কর্পোরেশনকে দিয়েছি। আশা রাখি তাদের কাছ থেকে সহযোগিতা পাব এবং আমরা ময়মনসিংহকে একটা পরিকল্পিত নগরী হিসেবে তৈরি করতে পারব।
এ সময় নিয়ম অমান্য করে নির্মাণাধীন বা নির্মিত ভবন প্রসঙ্গে মউক চেয়ারম্যান বলেন, কেউ ভবন নির্মাণে অনিয়ম করলে আইনে জরিমানার বিধান আছে। প্রয়োজনে ভবন মডিফাই করারও বিধান আছে। তাছাড়া যেসকল কর্মাশিয়াল স্পেসে-এ কার পাকিং করা হয় নাই, সেখানে আমরা কার পাকিং বাধ্যতামূলক করেছি।
এর আগে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের অনুষ্ঠিত বোর্ড সভায় উপস্থিত ছিলেন বোর্ড সদস্য ও মউক প্রকৌশলী শফিকুল ইসলাম, গণপূর্ত ময়মনসিংহ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শফিকুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোজা মো. গোলাম মাসুম প্রধান, স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সায়কা বিনতে আলম।
উল্লেখ্য, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন হওয়ার পর এই প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে প্লান পাস, ফি নির্ধারণ ও ব্যাংক হিসাব চালুসহ বিবিধ আলোচনা করা হয়।
এই বিভাগের আরও খবর
বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই না: সারজিস
আমরা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চাই…
গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা : জ্বালানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান সাইফুল হকের
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে…
ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা, তাই পিতার ৬ একর জমি দুই বছর ধরে অনাবাদী
পটুয়াখালীর কলাপাড়ায় ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা হওয়ার অপরাধে…
কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ
‘বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি’ উপকূলজুড়ে সবুজ…
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের: ফকির মাহবুব আনাম
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি…
সর্বশেষ খবর
1.
2.
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো
- ৫৮ মিনিট আগে
3.
গাড়ির ৪ চাকা চুরি করে নোট রেখে গেলেন চোরের দল
- ১ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে আগামী ১৭ সেপ্টেম্বর সম্মানি প্রদান করবেন…
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা…
গ্যাস সংকট বৈশ্বিক, তবে দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে: রিজভী
জ্বালানি সংকটকে আন্তর্জাতিক সমস্যা হিসেবে উল্লেখ করে দেশের গ্যাস সংকটের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির…
তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন: মঈন খান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, তারেক রহমান বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছেন। ২০০১…
টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
জেলায় প্রথমবারের মতো নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে বুধবার দুপুরে টাঙ্গাইল শহরের মেইনে রোডে অবস্থিত…
অবকাঠামো ও গবেষণা সক্ষমতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত
আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে অগ্রাধিকার, আধুনিক গবেষণাগার ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা খুলনা, ৯ সেপ্টেম্বর ২০২৬: শিক্ষার্থীদের আবাসন ও…
বিদেশ ভ্রমণে ডলার ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
প্রাপ্তবয়স্করা বছরে পাবেন সর্বোচ্চ ১৮ হাজার ডলার, নগদ নেওয়া যাবে ৫ হাজার ডলার পর্যন্ত বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা…
যুক্তরাষ্ট্র-ইরানের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি অগ্রহণযোগ্য: কাতার
কৌশলগত জলপথকে চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার না করার আহ্বান দোহা, ৯ সেপ্টেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ‘যুদ্ধও…

