১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের: ফকির মাহবুব আনাম
- খুলনা প্রতিনিধি
- ৫৩ মিনিট আগে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের।
তিনি বলেন, বাড়ির ছাদ থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গা যেখানেই সুযোগ আছে, সেখানেই সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে।
আজ দুপুরে জেলায় বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থাপিত এক মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ সোলার প্লান্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পরিশোধের নিশ্চয়তাও দিয়েছে সরকার।
ফকির মাহবুব আনাম বলেন, গ্যাস, বিদ্যুৎ ও ফার্নেস অয়েল সংকটের মধ্যে বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রীর দেওয়া ১৮০ দিনের কর্মসূচির আওতায় বাকেশির সৌরবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রায় এক মাস আগেই এটি উৎপাদনে গেছে।
মন্ত্রী বলেন, কারখানার নিজস্ব চাহিদা মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এতে প্রতি মাসে প্রায় ১৫ লাখ টাকা সাশ্রয় হচ্ছে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে স্থাপিত প্রকল্পটির বিনিয়োগ তিন থেকে চার বছরের মধ্যে উঠে আসবে।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ প্রাকৃতিক শক্তির উৎস। বর্তমান জ্বালানি সংকটের বাস্তবতায় এর ব্যবহার বাড়ানো জরুরি। এ জন্য সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ স্থাপনে উৎসাহিত করছে সরকার। ১ শতাংশ সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মাসিক কিস্তিতে সেই ঋণ পরিশোধ করা যাবে। সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতেও কর ও শুল্ক সুবিধা রয়েছে।
তিনি আরও বলেন, বাকেশির ১ মেগাওয়াটের প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ কারখানার প্রায় ৯০০ কিলোওয়াট চাহিদা মেটাচ্ছে। অতিরিক্ত বিদ্যুৎ ইতোমধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। ভবিষ্যতে প্লান্টটির সক্ষমতা ২ মেগাওয়াটে উন্নীত করার সুযোগ রয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় ৩০ হাজার একর জমি সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বায়ুবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও চলছে। বিটিসিএল, টেলিটক, হাইটেক পার্কসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে জায়গার সুযোগ অনুযায়ী সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাকেশি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনার বিভাগীয় কমিশনার ও বাকেশি পরিচালনা পর্ষদের পরিচালক আবদুল্লাহ হারুন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল।
এতে স্বাগত বক্তব্য রাখেন- বাকেশির ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।
এর আগে মন্ত্রী বাকেশি চত্বরে বৃক্ষরোপণ এবং পুকুরে মৎস্য অবমুক্ত করেন।
এই বিভাগের আরও খবর
গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভা : জ্বালানি সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আহ্বান সাইফুল হকের
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে…
ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা, তাই পিতার ৬ একর জমি দুই বছর ধরে অনাবাদী
পটুয়াখালীর কলাপাড়ায় ছেলে কেন্দ্রীয় যুবলীগ নেতা হওয়ার অপরাধে…
কলাপাড়ায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ
‘বৃক্ষ রোপন করি, সবুজ দেশ গড়ি’ উপকূলজুড়ে সবুজ…
টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
জেলায় প্রথমবারের মতো নতুন ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন…
হাটহাজারীতে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় দুর্ঘটনা, দুই সেনাসদস্য নিহত
আহত কর্মকর্তা গুরুতর, হেলিকপ্টারে নেওয়া হচ্ছে ঢাকার সিএমএইচে…
সর্বশেষ খবর
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
অবকাঠামো ও গবেষণা সক্ষমতা বাড়াতে খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত
আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসনে অগ্রাধিকার, আধুনিক গবেষণাগার ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা খুলনা, ৯ সেপ্টেম্বর ২০২৬: শিক্ষার্থীদের আবাসন ও…
বিদেশ ভ্রমণে ডলার ব্যবহারের সীমা বাড়াল বাংলাদেশ ব্যাংক
প্রাপ্তবয়স্করা বছরে পাবেন সর্বোচ্চ ১৮ হাজার ডলার, নগদ নেওয়া যাবে ৫ হাজার ডলার পর্যন্ত বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা…
যুক্তরাষ্ট্র-ইরানের ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতি অগ্রহণযোগ্য: কাতার
কৌশলগত জলপথকে চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার না করার আহ্বান দোহা, ৯ সেপ্টেম্বর ২০২৬: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ‘যুদ্ধও…
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন ড. খলিলুর রহমান, ইতিহাস গড়ল বাংলাদেশ
চার দশক পর দ্বিতীয়বারের মতো UNGA সভাপতিত্ব বাংলাদেশের নিউইয়র্ক, ৯ সেপ্টেম্বর ২০২৬: জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব…
আশুলিয়ায় নবজাতকসহ ট্রিপল মার্ডার: তিন দিনে রহস্য উদঘাটনের দাবি পিবিআইয়ের
ঢাকার আশুলিয়ায় তালাবদ্ধ একটি কক্ষ থেকে দম্পতি ও নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় তিন দিনের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি…
জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনও সুষ্ঠু করতে চাই: সিইসি
দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন,…
হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি বাংলাদেশের, নতুন বিনিয়োগ বাড়ার আশা
হংকং, ৯ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি ও সুরক্ষায় ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রোটেকশন এগ্রিমেন্ট (IPPA)’ স্বাক্ষরিত হয়েছে।…
ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের সুযোগ নেই, হাইকোর্টে রিট খারিজ
ছবি ছাড়াই বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার সুযোগ চেয়ে করা একটি রিটের রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।…

