আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আধুনিকায়নে সংস্কার ও ডিজিটালাইজেশনে জোর
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ব্যাংকের সার্বিক সংস্কার ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিত, জনবল নিয়োগ, মূলধন বাড়ানো, ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।
সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ব্যাংকের পক্ষে প্রতিনিধিত্ব করেন।
সভায় শুরুতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক কার্যক্রম, বর্তমান অবস্থা, সাম্প্রতিক অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেওয়া হয়। ব্যাংকের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার বিভিন্ন দিকও এতে তুলে ধরা হয়।
সভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক ব্যাংকের বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা উত্তরণে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে ব্যাংকের সাম্প্রতিক পারফরম্যান্স ও অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি সম্ভাবনাময় ও উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের সুযোগ সম্প্রসারণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় ব্যাংকের সংস্কার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ব্যাংকের শূন্য পদে দ্রুত জনবল নিয়োগ, অভিজ্ঞ ও দক্ষ জনবলের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা, পরিশোধিত মূলধন বৃদ্ধি এবং বিদ্যমান প্রবিধানমালা আধুনিকায়নের বিষয়গুলো গুরুত্ব পায়।
এ ছাড়া ব্যাংকের জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর সুশাসন নিশ্চিত করার ওপরও জোর দেওয়া হয়। ২০২৩-২০২৪ অর্থবছরে ব্যাংকের লোকসানের প্রকৃত কারণ নিরূপণ এবং অবলোপনকৃত ঋণ আদায়ে বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য সার্কুলার অনুসরণ করে কার্যকর ও প্রণোদনামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
ঋণ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার পাশাপাশি ব্যাংকের সামগ্রিক কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ২০২৯ সালের মধ্যে HR Automation ও ERP বাস্তবায়নের মাধ্যমে কর্মী-সংক্রান্ত সেবা আরও দ্রুত, স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করার পরিকল্পনার কথা সভায় তুলে ধরা হয়।
সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সুশাসনভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। ব্যাংকের সক্ষমতা ও সেবার মান বাড়ানোর মাধ্যমে আনসার-ভিডিপি পরিবারের সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি, উদ্যোক্তা উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. আজিমুদ্দিন বিশ্বাস, এনডিসি; মো. সাঈদ কুতুব; আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, এনডিসি; যুগ্মসচিব ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে…
উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে ১৩ পদক্ষেপ সরকারের
সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির…
রাষ্ট্রপতি , প্রধানমন্ত্রীর সম্বোধনে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার নির্দেশ
দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী,…
ইন্দোনেশিয়ার সঙ্গে সিইপিএ’র পথে এগোতে প্রস্তুত বাংলাদেশ : হুমায়ুন কবির
দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করতে…
প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা
ফেনীর ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন…
আরও পড়ুন
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল
সংসদে সড়কমন্ত্রী ৩০ নভেম্বরের মধ্যে বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের পরিকল্পনা, পিয়ারের ফাটল পর্যালোচনায় যুক্ত হচ্ছে বুয়েট মেট্রোরেল রুটের ২৭টি ত্রুটিপূর্ণ বিয়ারিং…
আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম, লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা
আগস্টের পর সেপ্টেম্বরেও মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে লিটারে বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বরেও উড়োজাহাজের জ্বালানি…
গাজীপুর মেডিকেল কলেজে চুরির সময় দুইজন আটক
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা। বুধবার (৯…
ত্রিমুখী সিন্ডিকেটের থাবায় চট্টগ্রাম বন্দর, দুই বছরে গায়েব ১০ কনটেইনার
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর থেকে নানা কৌশলে আমদানি-রপ্তানির মূল্যবান পণ্যবোঝাই কনটেইনার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত দুই বছরে…
ঢাকায় দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা
রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ…
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের শত্রুতা তুঙ্গে। এরই মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের ভারতপ্রীতি নজর কেড়েছে। নারী এশিয়া কাপে ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলির…
গাড়ির ৪ চাকা চুরি করে নোট রেখে গেলেন চোরের দল
যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ভারতীয় নারীর ভাইয়ের গাড়ি থেকে চারটি চাকাই চুরির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…
নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান
নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাস হয়েছে।…

