মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৫ ব্যবসায়ীসহ আটক ৯২
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজন মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা এলাকায় একযোগে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা পুলিশ নিজ নিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের গ্রেফতারের পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের বার্তা দিয়েছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, অভিযানে ফতুল্লা মডেল থানার বালুর মাঠ এলাকা থেকে মাদক ব্যবসায়ী সোহেল এবং ইসদাইর এলাকা থেকে মাদক ব্যবসায়ী বা ডিলার সাগরকে গ্রেফতার করা হয়। এছাড়া বন্দর থানা এলাকা থেকে মাদক কারবারি জুয়েল, শুক্কুর আলী ও সেতারা বেগমকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার পাঁচ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করার জন্য সিআইডি, ঢাকায় প্রতিবেদন পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
থানাভিত্তিক অভিযানের তথ্য অনুযায়ী, সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। ফতুল্লা মডেল থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ৩৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
বন্দর থানা এলাকায় তিন মাদক কারবারিসহ নয়জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া সোনারগাঁও থানা এলাকায় দুইজন, আড়াইহাজার থানা এলাকায় চারজন এবং রূপগঞ্জ থানা এলাকায় ছয়জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, সাতটি থানায় পরিচালিত বিশেষ অভিযানে মোট পাঁচজন মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবীসহ ৯২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।
জেলা পুলিশ বলছে, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।
এই বিভাগের আরও খবর
গাজীপুর মেডিকেল কলেজে চুরির সময় দুইজন আটক
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চুরির…
শনিরআখড়ায় দোকানিকে গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ৪
রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় দোকানে ঢুকে ব্যবসায়ী আসলাম খানকে…
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে…
ঢাকা ও ফরিদপুরে আনসারের অভিযানে ৩ দালাল আটক
সাধারণ সেবাগ্রহীতাদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়া এবং…
ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার আরও ৪
চাঁদপুরে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির নামে অনলাইন…
আরও পড়ুন
গ্যাসের চাহিদা মেটাতে ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে আসবে দুই কার্গো; প্রয়োজনে বাড়তে পারে আমদানি দেশে জরুরি গ্যাসের চাহিদা মেটাতে…
আরেক দফায় বাড়ল জেট ফুয়েলের দাম, লিটার ১৬৫ টাকা ৬৫ পয়সা
আগস্টের পর সেপ্টেম্বরেও মূল্যবৃদ্ধি, অভ্যন্তরীণ রুটে লিটারে বেড়েছে ৬ টাকা ১৩ পয়সা আগস্টে বড় ধরনের মূল্যবৃদ্ধির পর সেপ্টেম্বরেও উড়োজাহাজের জ্বালানি…
ত্রিমুখী সিন্ডিকেটের থাবায় চট্টগ্রাম বন্দর, দুই বছরে গায়েব ১০ কনটেইনার
দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর থেকে নানা কৌশলে আমদানি-রপ্তানির মূল্যবান পণ্যবোঝাই কনটেইনার গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত দুই বছরে…
উন্নয়ন প্রকল্পে মেয়াদ-ব্যয় বৃদ্ধি ঠেকাতে ১৩ পদক্ষেপ সরকারের
সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন…
ঢাকায় দুর্যোগ মোকাবিলায় ১ লাখ প্রশিক্ষিত টিডিপি স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা
রাজধানী ঢাকায় ভূমিকম্প, অগ্নিকাণ্ডসহ আকস্মিক দুর্যোগ মোকাবিলায় এক লাখ প্রশিক্ষিত শহর প্রতিরক্ষা দল (টিডিপি) স্বেচ্ছাসেবী প্রস্তুত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ…
পাকিস্তানের ক্রিকেটারদের পায়ে কোহলির সংস্থার জুতো
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তানের শত্রুতা তুঙ্গে। এরই মধ্যে পাকিস্তানি ক্রিকেটারদের ভারতপ্রীতি নজর কেড়েছে। নারী এশিয়া কাপে ভারতীয় ব্যাটিং তারকা বিরাট কোহলির…
গাড়ির ৪ চাকা চুরি করে নোট রেখে গেলেন চোরের দল
যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ভারতীয় নারীর ভাইয়ের গাড়ি থেকে চারটি চাকাই চুরির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।…
নির্ধারিত এলাকার সমস্ত প্ল্যান পাস করবে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ: মউক চেয়ারম্যান
নবগঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মো. মোতাহার হোসেন তালুকদার বলেছেন, চলতি বছরের ১০ এপ্রিল উন্নয়ন কর্তৃৃপক্ষের আইন পাস হয়েছে।…

