স্বরাষ্ট্রমন্ত্রী ও এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব বাড়ল
- নিজস্ব প্রতিবেদক
- ৯ ঘণ্টা আগে
সংসদে মন্ত্রীবিহীন মন্ত্রণালয়-বিভাগের কার্যক্রম
প্রধানমন্ত্রীর কার্যালয়-প্রতিরক্ষা স্বরাষ্ট্রমন্ত্রীর, রাষ্ট্রপতির কার্যালয়-ইসি এলজিআরডি মন্ত্রীর দায়িত্বে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আবদুল মঈন খানের দায়িত্ব বাড়িয়েছে সরকার। জাতীয় সংসদের অধিবেশন চলাকালে রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর দায়িত্বাধীন মন্ত্রণালয় ও বিভাগ এবং মন্ত্রী বা প্রতিমন্ত্রী নেই—এমন মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের পক্ষে সংসদে প্রশ্নের উত্তর দেওয়া এবং সংসদবিষয়ক অন্যান্য কার্যক্রম সম্পাদনের দায়িত্ব পালন করবেন নির্ধারিত মন্ত্রীরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ সংশ্লিষ্ট সংসদীয় কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে এসব বিষয়ে সংসদে দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
অন্যদিকে এলজিআরডি মন্ত্রী ড. আবদুল মঈন খানকে রাষ্ট্রপতির কার্যালয়, জাতীয় সংসদ সচিবালয় ও নির্বাচন কমিশন সচিবালয় সংশ্লিষ্ট সংসদীয় কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।
ড. আবদুল মঈন খানের অনুপস্থিতিতে এসব বিষয়ে সংসদে দায়িত্ব পালন করবেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রজ্ঞাপনের এই দায়িত্ব বণ্টন মূলত জাতীয় সংসদের অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সংসদবিষয়ক কার্যক্রম পরিচালনার জন্য প্রযোজ্য।
এই বিভাগের আরও খবর
বিদ্যুৎ অপচয় রোধে মাঠে আনসার-ভিডিপি, চলছে জনসচেতনতামূলক প্রচারণা
দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতিতে লোডশেডিংয়ের চাপ কমানো, বিদ্যুতের…
রোহিঙ্গা সংকটে সমন্বিত জাতীয় কৌশল প্রণয়নে কমিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে রাজনৈতিক…
সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য : তথ্যমন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে বিশৃঙ্খলা থামিয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা করা…
ত্রয়োদশ সংসদে আরও ৪টি কমিটি গঠন
বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদে বৃহস্পতিবার আরও চারটি সংসদীয়…
শ্রীলঙ্কায় আলু-পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
হংকংয়ে দুই দেশের বাণিজ্যমন্ত্রীর বৈঠক চাহিদা ও দাম…
সর্বশেষ খবর
1.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
নেতানিয়াহু ফের নির্বাচিত হলে ইসরায়েলের বিষয়ে কঠোর অবস্থান চাইলেন হিলারি ক্লিনটন
২৭ অক্টোবর ইসরায়েলে জাতীয় নির্বাচন ‘ইসরায়েলকে ভালোবাসি, কিন্তু নেতানিয়াহু সরকার ও তার নীতি অপছন্দ করি’ • ৭ অক্টোবরের নিরাপত্তা ব্যর্থতা…
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৪২, মামলা ৫১
মিরপুরেই গ্রেফতার ১৯৩ উদ্ধার ৪৫ কেজির বেশি গাঁজা, ৩ হাজার ২৯১ ইয়াবা ও শটগানসহ বিভিন্ন আলামত রাজধানীর বিভিন্ন এলাকায় গত…
ঢাবির সাড়ে ৬ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিল ডাকসু
দুই দিনের ‘ফ্রি স্পেশালাইজড হেলথ ফেস্ট ৩৬০°’ ৩০টির বেশি বিভাগে তিন শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও বিনামূল্যে ওষুধ…
Astra-র বিপুল চাহিদা, ২০০ ডলারের Pro সাবস্ক্রিপশন সাময়িক বন্ধ করল OpenAI
বিদ্যমান গ্রাহকের সেবা চালু থাকবে, Plus ও ১০০ ডলারের Pro-সহ অন্য প্ল্যানেও নতুন গ্রাহক নেওয়া হচ্ছে প্রযুক্তি ডেস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার…
বাংলাদেশে ইসলামের আগমন
আরব বণিক, সুফি-সাধক, মুসলিম শাসন ও জনপদের রূপান্তর—হাজার বছরের এক অভিযাত্রা মোঃ মোশাররফ হোসেন মিন্টু বাংলাদেশের ইতিহাসে ইসলাম শুধু একটি…
যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তরে প্রথম নারী প্রধান লিন্ডি ক্যামেরন
তাকে স্থায়ী আন্ডার-সেক্রেটারি এবং কূটনৈতিক সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে লিন্ডি এই দপ্তরের প্রথম নারী স্থায়ী প্রধান…
ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখলেন সমাজকল্যাণমন্ত্রী
গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান দপ্তর পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সেখানে ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ও সোলার…
গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি
রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্য এবং আলামত নষ্টের অভিযোগ খতিয়ে দেখতে…

