শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাজ্যের পররাষ্ট্রদপ্তরে প্রথম নারী প্রধান লিন্ডি ক্যামেরন

তাকে স্থায়ী আন্ডার-সেক্রেটারি এবং কূটনৈতিক সার্ভিসের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে লিন্ডি এই দপ্তরের প্রথম নারী স্থায়ী প্রধান হিসেবে ইতিহাস গড়েছেন। এই পদে যোগ দেওয়ার আগে তিনি ভারতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। আর এখন স্থায়ী আন্ডার-সেক্রেটারি বা প্রধান হিসেবে নিয়োগ পাওয়া লিন্ডি স্থলাভিষিক্ত হলেন ওলি রবিন্স-এর, যাকে পিটার ম্যান্ডেলসন কেলেঙ্কারির জেরে বরখাস্ত […]

একদিনে হাম-ডেঙ্গুতে ১৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি-আক্রান্ত ২৬৮৬

হামে মৃতের সংখ্যা ১০০৯, ডেঙ্গুতে ১৩৯ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও শনাক্ত ১১৯৪ জন, ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৪৯২ ঢাকা, ১০ সেপ্টেম্বর ২০২৬: দেশে হাম ও হামের উপসর্গ এবং ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হাম ও এর উপসর্গে সাত শিশু এবং ডেঙ্গুতে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাম ও […]

ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখলেন সমাজকল্যাণমন্ত্রী

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের প্রধান দপ্তর পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। সেখানে ওয়ালটনের উৎপাদন কার্যক্রম ও সোলার পাওয়ার প্ল্যান্ট ঘুরে দেখেন বলে ওয়ালটন কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ওয়ালটনের তৈরি বিভিন্ন প্রযুক্তি পণ্যে সজ্জিত ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন মন্ত্রী। পরে তিনি অত্যাধুনিক এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) মেশিনে পিসিবি […]

গণপতি পরিবার হত্যা: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট মামলার শুনানি ৮ সপ্তাহ মুলতবি

রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় পুলিশের ভিন্ন ভিন্ন বক্তব্য এবং আলামত নষ্টের অভিযোগ খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে করা রিট মামলার শুনানি আট সপ্তাহের জন্য মুলতবি করেছে হাই কোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে […]

ভারতের দক্ষিণাঞ্চলের তামিলনাড়ু রাজ্যের বিশেষ ক্যাম্পে আটক চার নারীসহ ৪৭

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিএসএফ তাদেরকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি সাইফুর রহমান জানিয়েছেন। তামিলনাড়ু রাজ্যের বিশেষ ক্যাম্প আত্তুর সাপেনে ৪০ জন এবং ট্রিচি বিশেষ ক্যাম্প থিরুচিরাপ্পাল্লিতে সাতজন আটক ছিলেন। যাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। […]

সাগরে জাল ফেলতে চাঁদা দাবী, না দেওয়ায় হামলা, ৪ জেলে আহত

পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে জাল ফেলতে দাবীকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছধরা ট্রলারে হামলা চালিয়ে ৪ জেলেকে আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়ন সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। আহত জেলে মো. জাহাঙ্গীর (২৭), মো. মনির (২৩), ওমর ফারুক (৪৫) ও মস্তফা (৪২) কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সবার বাড়ি […]

তিস্তার গর্ভে হারিয়ে গেল ‘ভোরের পাখি’ স্কুল

অবশেষে তিস্তার ভয়াল ভাঙনের কাছে হার মানল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার সিংগীজানী গ্রামের ভোরের পাখি সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিস্তার তীব্র ভাঙনে বিদ্যালয়টির অবশিষ্ট অংশটুকুও নদীগর্ভে বিলীন হয়ে যায়। এর ফলে বিদ্যালয়টির আর কোনো অস্তিত্ব অবশিষ্ট নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট তিস্তার ভাঙনে বিদ্যালয়ের দুটি সেমিপাকা টিনশেড […]

অধিকারবঞ্চিত মানুষের পক্ষে ঐতিহাসিক পদক্ষেপ হবে লং মার্চ : মাওলানা আব্দুল হালিম

জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর অভিমুখে ঐতিহ্যবাহী লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী পৌর জামায়াত কার্যালয়ে গাইবান্ধা জেলা […]

ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে হুথিদের ঠেকাতে সৌদির নতুন কৌশল

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সবচেয়ে বড় হামলার মুখোমুখি হয়ে সৌদি আরব কৌশলগতভাবে গোষ্ঠীটির ওপর প্রতিরোধ বজায় রাখার এক নতুন পথ অবলম্বন করেছে। বাব আল-মান্দেব প্রণালিতে নিজেদের জ্বালানি রফতানি নির্বিঘ্ন রাখতে এবং একই সঙ্গে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে সৌদি আরব কূটনীতি ও প্রতিরোধের মিশ্র কৌশল নীতি গ্রহণ করেছে। সম্প্রতি হুথিদের হামলায় সৌদির চারটি শহরের জ্বালানি অবকাঠামো […]

বিরোধী দলের সদস্যরা সমান অধিকার পাচ্ছেন না, সংসদে অভিযোগ শফিকুরের

সংসদ সদস্যদের সরকারি বরাদ্দ ও দায়িত্ব বণ্টনে বিরোধী দলের সদস্যরা সরকারি দলের সমান অধিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তার অভিযোগ, উন্নয়ন বরাদ্দে বিরোধী দলের নির্বাচিত সদস্যদের পাশাপাশি সংরক্ষিত নারী আসনের সদস্যরাও বৈষম্যের শিকার হচ্ছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে এ অভিযোগ তোলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৈঠকে […]