শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

প্রভাবশালী হলেও দুর্নীতিবাজদের ছাড় নয়: রাষ্ট্রপতি

বঙ্গভবনে দুদক চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ গুরুতর দুর্নীতির দ্রুত অনুসন্ধান ও কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোন না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রভাব-প্রতিপত্তির বিষয় বিবেচনা না করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশনা […]

সঞ্জীবন প্রকল্পে মৎস্য-প্রাণিসম্পদ খাতে আনসার-ভিডিপির সদস্যদের সম্পৃক্ত করার উদ্যোগ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর আওতায় বাহিনীর স্বেচ্ছাসেবক সদস্যদের মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ে উৎপাদনশীল কর্মকাণ্ড সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন […]

গণতন্ত্র ও আইনের শাসনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য: রিজভী

ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সত্যনিষ্ঠ ও যাচাই করা সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব গণতন্ত্রকে শক্তিশালী করা এবং দেশে আইনের শাসন নিশ্চিত করতে স্বাধীন গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজে সন্ত্রাস ও ঘুষ কমাতেও ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) […]

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অনেক সমস্যা দূর করতে পারে: মঈন খান

ডিআরইউর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরলেন স্থানীয় সরকারমন্ত্রী বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের অনেক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠতা বজায় রেখে দায়িত্ব পালন করলে অনেক সমস্যাই দূর হয়ে যায়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স […]

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আধুনিকায়নে সংস্কার ও ডিজিটালাইজেশনে জোর

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আরও আধুনিক, দক্ষ, ডিজিটাল, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে ব্যাংকের সার্বিক সংস্কার ও অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সুশাসন নিশ্চিত, জনবল নিয়োগ, মূলধন বাড়ানো, ঋণ ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান […]

ধানমণ্ডি ২৭-এ অগ্নিকাণ্ড, এপেক্স শোরুমে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় এপেক্সের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। এর মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার […]

জননিরাপত্তায় রাতভর টহল, মনিরামপুরে আনসার-ভিডিপির উদ্যোগ

যশোরের মনিরামপুরে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আনসার ও ভিডিপির নেতৃত্বে স্বেচ্ছাসেবী নৈশপ্রহরা কার্যক্রম জোরদার করা হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রাম, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় রাত জেগে পাহারা ও টহল দিচ্ছেন স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যরা। সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে বসতবাড়ি ও […]

হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টায় যুবক আটক

রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। দর্শনার্থীদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিরঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের হাতিরঝিল থানাধীন […]

মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ৫ ব্যবসায়ীসহ আটক ৯২

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচজন মাদক ব্যবসায়ী ও ৮৭ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) জেলার সাতটি থানা এলাকায় একযোগে পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা পুলিশ নিজ নিজ এলাকায় এ […]

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬

৩৯ মামলা, অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধারের দাবি রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসব অভিযানে ৩৯টি মামলা করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র, গুলি ও বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ডিএমপির তথ্য অনুযায়ী, […]