সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ

নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও এগিয়ে নিতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সুইডেন। এ লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘ইইউ-বাংলাদেশ ডিজিটাল কো-অপারেশন রাউন্ডটেবিল’। ঢাকার আইসিটি টাওয়ারে সম্প্রতি অনুষ্ঠিত এ গোলটেবিল যৌথভাবে আয়োজন করে সুইডেন ও ইউরোপীয় […]

গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পখাত, বেকার হচ্ছেন শ্রমিক: রুহুল আমিন হাওলাদ

গ্যাস সংকটে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।রোববার সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের জরুরি সভায় তিনি এ কথা বলেন।রুহুল আমিন হাওলাদার বলেন, গ্যাস ও বিদ্যুৎ সংকট শুধু শিল্পখাতকে ক্ষতিগ্রস্ত […]

মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে

মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন ধরে সাগর ও নদীর মোহনায় দিশাহীনভাবে ভাসছিলেন বাগেরহাটের ১৬ জেলে। দীর্ঘ সময় মোবাইল ফোনের নেটওয়ার্কের বাইরে থাকার পর সংযোগ ফিরে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে নৌবাহিনীর অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার করা হয়েছে বিকল নৌযানটিও। জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা গেছে, গত ২৩ […]

মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সম্ভাব্য ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ইসলামিক দেশগুলোর মধ্যে যদি একটি প্রতিরক্ষা চুক্তি হয়, তাহলে সেটিতে যোগদান তো কোনো অস্বাভাবিক বিষয় নয়। সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্টে আমরা আগ্রহ প্রকাশ করছি।’ তিনি বলেন, […]

মেঘনার এক রাজা ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়

ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের এক রাজা ইলিশ। পরে মাছটি নিলামে সাড়ে আট হাজারে বিক্রি করা হয়। সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলার রামনেওয়াজ মৎস্য ঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে রাজা ইলিশটি বিক্রির জন্য আনেন জেলে কিরন মাঝি। পরে মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় ক্রয় […]

খোয়াই বাঁধের ভাঙনে হবিগঞ্জের ৪ হাজার মানুষ পানিবন্দি, তলিয়ে গেছে ধান-শাকসবজি

হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের দ্বিতীয় দফা ভাঙনে প্রায় চার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানির ঢলে উঠতি আউশ ধানসহ রোপা আমনের বীজতলা ও শাকসবজি পানিতে তলিয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের প্রায় চার হাজার মানুষ পানিবন্দি রয়েছে। বন্যাকবলিত এলাকায় তিনটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবার […]

সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে প্রতারণা, ৫ জন গ্রেপ্তার

সৌদি আরবে উচ্চ বেতনে ড্রাইভিং ভিসায় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে মানবপাচার ও অভিবাসী চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন এবং কয়েকটি রেজিস্টারসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। সিআইডির মানবপাচার শাখা (টিএইচবি) ইউনিট শনিবার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর বনানী […]

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে হিল ভিডিপি, উদ্ধার সিমেন্টবোঝাই ট্রাক

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং পানিতে উল্টে যাওয়া সিমেন্টবোঝাই ট্রাক উদ্ধারে সহায়তা করেছেন হিল ভিডিপির সদস্যরা। সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বন্যার […]

হামের উপসর্গ নিয়ে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১২৩২

দেশে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩২টি শিশু। সোমবার (২৪ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু […]

রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ

রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার পরিবারের আরও তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই তরুণ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ। রবিবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে রংপুর চিফ মেট্রোপলিটন আদালত-২-এ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে। কড়া পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল (রবিবার) […]