খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে হিল ভিডিপি, উদ্ধার সিমেন্টবোঝাই ট্রাক
- নিজস্ব প্রতিবেদক
- ৯ ঘণ্টা আগে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং পানিতে উল্টে যাওয়া সিমেন্টবোঝাই ট্রাক উদ্ধারে সহায়তা করেছেন হিল ভিডিপির সদস্যরা।
সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়ে। বন্যার প্রভাবে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগও ব্যাহত হয়।
এর মধ্যে দীঘিনালা উপজেলার একটি সড়কের অংশ বন্যার পানির প্রবল স্রোতে ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। ওই গর্তে একটি সিমেন্টবোঝাই ট্রাক উল্টে পানিতে পড়ে যায়। এতে সড়কটি দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে এবং স্থানীয়দের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়।
পরিস্থিতি মোকাবিলায় দীঘিনালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মুস্তাকিমুল হকের নেতৃত্বে হিল ভিডিপির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও সংস্কার কার্যক্রমে অংশ নেন।
হিল ভিডিপি প্লাটুনের সদস্য আনোয়ার, ইসমাইল, ফারুক মিয়া ও মুসা মিয়াসহ অন্যান্য সদস্যরা উল্টে যাওয়া সিমেন্টবোঝাই ট্রাকটি উদ্ধারে সহায়তা করেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত চলাচলের উপযোগী করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেন তারা।
পরে বন্যার পানি নেমে গেলে হিল ভিডিপির সদস্যরা সড়কে সৃষ্ট বড় গর্তটি মাটি দিয়ে ভরাট করেন। এতে পুনরায় সড়কটি যানবাহন চলাচলের উপযোগী হয়ে ওঠে এবং স্থানীয় জনগণের চলাচল স্বাভাবিক হয়।
দুর্যোগকালে উদ্ধার তৎপরতা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সচল করতে হিল ভিডিপি সদস্যদের এই উদ্যোগ স্থানীয় জনজীবন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুর্গম ও পার্বত্য এলাকায় দুর্যোগ মোকাবিলা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে হিল ভিডিপির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনকল্যাণমূলক কার্যক্রমের একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘পিপলস ডকট্রিন’-এর আলোকে গ্রামীণ ও দুর্গম এলাকার জনগণকে সংগঠিত করে জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠিত হয়েছিল। খাগড়াছড়িতে হিল ভিডিপি সদস্যদের এ কার্যক্রম সেই লক্ষ্য বাস্তবায়নেরই একটি উদাহরণ।
এই বিভাগের আরও খবর
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া…
মেঘনার এক রাজা ইলিশ বিক্রি হলো সাড়ে ৮ হাজার টাকায়
ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে দুই…
খোয়াই বাঁধের ভাঙনে হবিগঞ্জের ৪ হাজার মানুষ পানিবন্দি, তলিয়ে গেছে ধান-শাকসবজি
হবিগঞ্জের খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের দ্বিতীয় দফা ভাঙনে…
রংপুরে ৪ খুনের মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামিরা: পুলিশ
রংপুর নগরের মাছুয়াপাড়ায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও…
শেরপুরে নিখোঁজের পর পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজের সাড়ে ১৪ ঘণ্টা পর একটি…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আত্মহত্যার আড়ালে পরিকল্পিত হত্যা: দেড় বছর পর পিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচন, গ্রেফতার ১
প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পিবিআইয়ের দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তথ্য। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জামালপুরের…
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে চারজন বহিরাগতকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।…
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ…
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের…
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা…
সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি)…

