১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
- নিজস্ব প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে।
সোমবার (২৪ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এ সময়সূচি প্রকাশ করে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।
এর আগে সম্প্রতি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল। তবে পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটির বিষয়টি বিবেচনায় নিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয়।
নতুন সূচি অনুযায়ী, ১৪ মার্চ বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এসএসসি ও সমমান পরীক্ষা। বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে ১৬ মার্চ এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে যথাক্রমে ১৮ ও ২১ মার্চ।
এরপর ২২ মার্চ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ২৫ মার্চ গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ মার্চ বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষার পর ৩০ মার্চ অনুষ্ঠিত হবে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা।
এপ্রিলের প্রথম সপ্তাহে শুরু হবে অন্যান্য বিষয়গুলোর পরীক্ষা। ১ এপ্রিল ভূগোল ও পরিবেশ, ৪ এপ্রিল রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ, ৬ এপ্রিল গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সংগীতসহ কয়েকটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৮ এপ্রিল হিসাববিজ্ঞান, ১১ এপ্রিল উচ্চতর গণিত ও বিজ্ঞান এবং ১৩ এপ্রিল জীববিজ্ঞান ও অর্থনীতি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আগামী ১৫ এপ্রিল ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা এবং খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার মধ্য দিয়ে ২০২৭ সালের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ প্রকাশিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে।
এই বিভাগের আরও খবর
ঢাবি উপাচার্যের সঙ্গে মার্কিন দূতাবাস প্রতিনিধিদলের সাক্ষাৎ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি…
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘কালো দিবস’ পালিত
২০০৭ সালের ২০ থেকে ২৩ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের প্রতিরোধ: ডাকসুর প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সৈয়দ মীর নিসার আলী তিতুমীরের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা…
ঢাবিতে প্রথম বাংলাদেশ জাতীয় জলবায়ু অলিম্পিয়াড, পুরস্কৃত ৩৯ শিক্ষার্থী
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণ প্রজন্মকে আরও সচেতন…
ঢাবিতে ‘প্রায়োগিক আয়কর ও ই-রিটার্ন দাখিল’ শীর্ষক তিন দিনের কর্মশালা শুরু
ঢাকা, ২২ আগস্ট ২০২৬ আয়কর ব্যবস্থাপনা ও অনলাইনে…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে…
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর মরদেহ…
আত্মহত্যার আড়ালে পরিকল্পিত হত্যা: দেড় বছর পর পিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচন, গ্রেফতার ১
প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পিবিআইয়ের দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তথ্য। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জামালপুরের…
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে চারজন বহিরাগতকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।…
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের…
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা…

