সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
- নিজস্ব প্রতিবেদক
- ৮ ঘণ্টা আগে
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি) স্থাপন এবং ক্লাউডভিত্তিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিয়েছে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক।
এ লক্ষ্যে ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সোমবার (২৪ আগস্ট) একটি গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
সভায় ব্যাংকের ডিআর ও ডিসি সাইট স্থাপনসংক্রান্ত কারিগরি কমিটির সদস্যদের পাশাপাশি Felicity IDC ও Fiber@Home Bangladesh-এর প্রতিনিধিরা অংশ নেন। ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক (প্রশাসন) এবং মহাব্যবস্থাপক (হিসাব ও নিরীক্ষা)।
সভায় Felicity IDC ও Fiber@Home Bangladesh-এর প্রতিনিধিরা তাদের আধুনিক ডেটা সেন্টার, ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, কানেক্টিভিটি এবং আইসিটি সেবাসমূহ নিয়ে বিস্তারিত উপস্থাপনা দেন। ব্যাংকের চলমান সিবিএস বাস্তবায়ন কার্যক্রম, বিদ্যমান জনবল ও সক্ষমতা বিবেচনায় নিয়ে একটি কার্যকর, নিরাপদ এবং ভবিষ্যৎ-উপযোগী প্রযুক্তিগত সমাধান দেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভায় চেয়ারম্যান বলেন, একটি আধুনিক ও নির্ভরযোগ্য ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে সিবিএসের সফল বাস্তবায়নের পাশাপাশি ডেটা নিরাপত্তা, ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা এবং দুর্যোগ মোকাবিলায় কার্যকর পুনরুদ্ধার ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন, ডিআর ও ডিসি সাইট স্থাপন এবং ক্লাউডভিত্তিক প্রযুক্তির ব্যবহার নিরবচ্ছিন্ন ব্যাংকিং সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বাংলাদেশ ব্যাংকের প্রযোজ্য নীতিমালা ও নির্দেশনা অনুসরণ করে ডিআর ও ডিসি সাইট স্থাপনে প্রয়োজনীয় ক্লাউডভিত্তিক প্রযুক্তি গ্রহণের বিষয়ে ইতিবাচক মতামত উঠে আসে।
সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বহুল প্রতীক্ষিত **‘সঞ্জীবন প্রকল্প’**সহ ব্যাংকের বিভিন্ন আধুনিকায়ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, একটি শক্তিশালী কোর ব্যাংকিং সিস্টেমের সঙ্গে ডিআর ও ডেটা সেন্টার এবং ডিজিটাল পেমেন্ট অবকাঠামো গড়ে উঠলে ভবিষ্যতে সঞ্জীবন প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণ সহজ হবে। একই সঙ্গে আনসার-ভিডিপি সদস্যদের জন্য আরও দ্রুত, স্বচ্ছ, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করা সম্ভব হবে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের এ উদ্যোগকে শুধু প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়নের পদক্ষেপ হিসেবে নয়, বরং একটি আধুনিক, সদস্যবান্ধব ও ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার দিকে গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল…
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ
নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য…
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সম্ভাব্য ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছে…
অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত…
মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর মরদেহ…
আত্মহত্যার আড়ালে পরিকল্পিত হত্যা: দেড় বছর পর পিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচন, গ্রেফতার ১
প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পিবিআইয়ের দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তথ্য। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জামালপুরের…
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান চালিয়ে চারজন বহিরাগতকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।…
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ…
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুই দিনে ২ হাজার ৫৫০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের…
খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে ১৮ মাসের একটি কঠোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনার প্রথম ছয় মাসে…

