আত্মহত্যার আড়ালে পরিকল্পিত হত্যা: দেড় বছর পর পিবিআইয়ের তদন্তে রহস্য উন্মোচন, গ্রেফতার ১
- নিজস্ব প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
প্রথমে আত্মহত্যা বলে ধারণা করা হলেও পিবিআইয়ের দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তথ্য। পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে জামালপুরের সরিষাবাড়ীতে হোটেল কর্মচারী রাসেল মিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডের প্রায় দেড় বছর পর মামলার রহস্য উন্মোচন করে একজন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। গ্রেফতার ব্যক্তি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
নিহত রাসেল মিয়া (৩৮) জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারে একটি হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন। গত ১৯ মার্চ ২০২৫ তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২০ মার্চ সকাল আনুমানিক ৮টার দিকে আরামনগর বাজারের দুধহাটি এলাকায় হাফিজুর রহমানের একটি চায়ের দোকানঘরের ভেতরে বাঁশের ধন্নার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের মা মোছাঃ মেহেনারা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে সরিষাবাড়ী থানা পুলিশ তদন্ত করলেও পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে পরবর্তীতে তদন্তভার পিবিআই, জামালপুর জেলার কাছে ন্যস্ত করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছেন পিবিআইয়ের এসআই সুমন আহমেদ।
তদন্তের ধারাবাহিকতায় গত ১১ আগস্ট ২০২৬ সরিষাবাড়ীর আরামনগর এলাকা থেকে সন্দেহভাজন আসামি মো. কালু মিয়াকে (২৮) গ্রেফতার করে পিবিআই। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং তার সহযোগী সোহেলসহ অন্যান্যদের নাম প্রকাশ করেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।
পরে গ্রেফতারকৃত কালু মিয়া বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, ঘটনার কিছুদিন আগে রাসেল মিয়া সোহেল নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। তদন্তে আরও উঠে আসে, পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে রাসেলকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছিল।
ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে রাসেলকে নির্জন স্থানে ডেকে নেওয়া হয় বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। সেখানে কালু মিয়াসহ কয়েকজন তাকে মারধর ও নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানোর উদ্দেশ্যে তার মরদেহ আরামনগর বাজারের ওই চায়ের দোকানঘরে নিয়ে গিয়ে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয় বলে পিবিআইয়ের তদন্তে উঠে এসেছে।
পিবিআই জানিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটির তদন্তও চলমান।
এই বিভাগের আরও খবর
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান…
সৌদিতে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে প্রতারণা, ৫ জন গ্রেপ্তার
সৌদি আরবে উচ্চ বেতনে ড্রাইভিং ভিসায় চাকরির প্রলোভন…
গর্ত খুঁড়ে প্রাইভেটকার চুরি, ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার
মানিকগঞ্জে মাটি খুঁড়ে গ্যারেজে প্রবেশ করে একটি টয়োটা…
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে…
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর মরদেহ…
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা…
সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি)…
খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে ১৮ মাসের একটি কঠোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরিকল্পনার প্রথম ছয় মাসে…
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ
নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত…

