কলাপাড়ায় বাড়ীর ছাদে মালচিং পদ্ধতিতে ব্ল্যাক বেবি জাতের তরমুজ চাষে সফল সেলিম গাজী
- গোফরান পলাশ, কলাপাড়া
- ১১ ঘণ্টা আগে
পটুয়াখালীর কলাপাড়ায় বাড়ীর ছাদে মালচিং পদ্ধতিতে ব্ল্যাক বেবি জাতের কালো রঙের তরমুজ চাষ করে সফল হয়েছেন কৃষক মো. সেলিম গাজী। অসময়ে তার বাড়ির ছাদের মাচায় থোকায় থোকায় ঝুলছে কালো রংয়ের তরমুজ। ভারসাম্য রক্ষায় প্রতিটি তরমুজকে জাল দিয়ে ঝোলানো হয়েছে। শখের বশে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন সেলিম। তার সাফল্য দেখে গ্রামের অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন।
সেলিম গাজী বলেন, বাড়ির ছাদে বস্তায় মাটি ও গরুর গোবর দিয়ে সার তৈরি করে তা দিয়ে প্রথমে পলিথিনে তরমুজের বীজ (চারা) করেন। এরপর ৫০টি থানায় সেই তরমুজের চারা রোপন করেন তিনি। বৃষ্টিতে বেশ কিছু চারা নষ্ট হয়ে যায়। ২৫টি থানার চারা ভাল ছিল। তাতে ৪০ পিস তরমুজ হয়েছে। এই পদ্ধতিটি তৈরিতে শুরুতে একসঙ্গে কিছুটা খরচ বেশি হলেও পরবর্তী সময়ে খরচ হয় খুবই কম। এ ছাড়া আগাছা হয় না বলে পরিষ্কারের কোনো ঝামেলা নেই। দফায় দফায় সার দেওয়ার ঝামেলাও নেই।
কৃষক সেলিম গাজী আরও বলেন, ইউটিউবে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষের কনটেন্ট দেখে আগ্রহী হন তিনি। এরপর অনলাইনের মাধ্যমে বীজ ক্রয় করেন। বীজে চারা গজালে বাঁশ ও সুতা দিয়ে মাচা তৈরি করেন। বাঁশের খুঁটি দিয়ে মাচায় চারা তুলে দেন। ফের ইউটিউবের মাধ্যমে তরমুজ চাষে সার এবং ঔষধ প্রয়োগের বিষয়টি জানেন। এ তরমুজ শেষ হলে আরও ৫০টি থানা জিওব্যাগের মাধ্যমে তিনি তৈরি করবেন বলে জানান।
স্থানীয় বাসিন্দা ইদ্রিস গাজী বলেন, সেলিম গাজী একজন আদর্শ কৃষক। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ। এলাকায় বিষমুক্ত সবজি সহ নানান রকম ফসল ফলিয়ে নিজেদের চাহিদা পূরন করে বাজারেও বিক্রি করছেন ।
কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো.আরাফাত হোসেন বলেন, বর্ষা মৌসুমে মালচিং পদ্ধতিতে তরমুজ চাষাবাদ করা ভাল। কারন বস্তা করলে কিছু দিনের মধ্যে বস্তা পচে যায়।
কৃষি কর্মকর্তা আরও বলেন, তরমুজ একটি উৎকৃষ্ট ও তৃপ্তিদায়ক ফল। গরমের দিনে ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পরিমাণে লবণ ও পানি বেরিয়ে যায়, যা পূরণ করতে সাহায্য করে তরমুজ। এ ছাড়াও তরমুজে রয়েছে লাইকোপিন, যা একটি অ্যান্টি-অক্সিডেন্ট।
এই বিভাগের আরও খবর
কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা…
আনসার ব্যাটালিয়ন সদস্যের সাহসিকতায় মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে সাড়ে ৪ লাখ টাকার তামার তার উদ্ধার
কক্সবাজারের মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরি করে নিয়ে যাওয়ার…
অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার তিন
গাজীপুরের কাপাসিয়ায় অটোরিকশা ছিনতাইয়ের সময় চালক আতাউর রহমান…
সুন্দরবনে নৌকাডুবির শঙ্কা, ৯৯৯-এ ফোনে মাঝিসহ ৯ পর্যটক উদ্ধার
সুন্দরবনে নৌকার তলা ফুটো হয়ে পানি উঠতে শুরু…
ভিডিপির মানবিক সহায়তা: খাগড়াছড়িতে জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের পাশে হিল ভিডিপি
টানা কয়েকদিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির…
সর্বশেষ খবর
1.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য…
যথাসময়ে স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন হবে: মঈন খান
সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী…
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গণপূর্তমন্ত্রী
অনুমোদিত নকশা ও প্রচলিত আইন-বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া…
গ্যাসের চাপ আবার বেড়েছে, লোডশেডিং অনেক কমে গেছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে। মহেশখালীর…
মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা হবে: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও…
নিত্যপণ্যের চড়া দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত
নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও বিভিন্ন সবজির দাম চড়া থাকায় দৈনন্দিন বাজারের খরচ সামলাতে হিমশিম…
দূতাবাসে ই-মেইলে হুমকি , সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস , সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটিকে একটি ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর…
ঢামেক হাসপাতালে দালাল সন্দেহে একজন আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষা…

