পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন
- নিজস্ব প্রতিবেদক
- ৫ ঘণ্টা আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। নতুন কার্যবণ্টনে হুমায়ুন কবিরকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১’ এবং শামা ওবায়েদ ইসলামকে ‘পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে দুই প্রতিমন্ত্রীর দায়িত্বের ক্ষেত্র নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদনক্রমে এ দায়িত্ব বণ্টন করা হয়েছে বলে পরিপত্রে উল্লেখ রয়েছে।
নতুন ব্যবস্থায় দুই প্রতিমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নিজ নিজ দায়িত্বের আওতাধীন বিষয়ে কার্যক্রম পরিচালনায় তাকে সহায়তা করবেন।
দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় দেখবেন হুমায়ুন কবির
পরিপত্র অনুযায়ী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবিরকে বাংলাদেশের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পররাষ্ট্রবিষয়ক কার্যক্রমের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর পাশাপাশি অনিবাসী বাংলাদেশিদের (এনআরবি) সঙ্গে সম্পর্কিত বিষয়গুলোও তার দায়িত্বের আওতায় থাকবে। পররাষ্ট্রমন্ত্রী প্রয়োজন অনুযায়ী অন্য কোনো বিষয় তার ওপর অর্পণ করলে সেটিও তিনি দেখবেন।
মানবাধিকার-জলবায়ুসহ একাধিক খাত শামা ওবায়েদের দায়িত্বে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের দায়িত্বে বেশ কয়েকটি বিশেষায়িত কূটনৈতিক ও নীতিগত ক্ষেত্র রাখা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বিষয়াদি ছাড়াও মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন এবং পরিবেশ ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত পররাষ্ট্র কার্যক্রম দেখবেন তিনি।
সৃজনশীল অর্থনীতি, স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) সংশ্লিষ্ট বিষয়ও তার দায়িত্বের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতির দায়িত্বও দেওয়া হয়েছে শামা ওবায়েদ ইসলামকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, নতুন এই কার্যবণ্টনের মাধ্যমে দুই প্রতিমন্ত্রী নিজ নিজ দায়িত্বের ক্ষেত্র থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সহায়তা করবেন।
এই বিভাগের আরও খবর
আগস্টের ২২ দিনেই রেমিট্যান্স এলো ২১৪ কোটি ৮০ লাখ ডলার
চলতি আগস্টের প্রথম ২২ দিনে দেশে প্রবাসী আয়…
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে…
দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী…
পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে…
যথাসময়ে স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন হবে: মঈন খান
সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়ে স্থানীয় সরকার…
সর্বশেষ খবর
1.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আইফোনের কিস্তি নিয়ে বিরোধ, পাহাড় থেকে পড়ে বাবা-মা ও ছেলের মৃত্যু
আইফোনের মাসিক কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে বিরোধের পর মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে ভারতের মহারাষ্ট্রে। ১৮…
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গণপূর্তমন্ত্রী
অনুমোদিত নকশা ও প্রচলিত আইন-বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া…
গ্যাসের চাপ আবার বেড়েছে, লোডশেডিং অনেক কমে গেছে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল, তা আবার বৃদ্ধি পেয়েছে। মহেশখালীর…
মাসখানেকের মধ্যে প্রাথমিক শিক্ষার নতুন নীতিমালা হবে: ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহি নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও…
নিত্যপণ্যের চড়া দামে চাপে নিম্ন ও মধ্যবিত্ত
নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না। ডিম, ব্রয়লার মুরগি, মাছ ও বিভিন্ন সবজির দাম চড়া থাকায় দৈনন্দিন বাজারের খরচ সামলাতে হিমশিম…
দূতাবাসে ই-মেইলে হুমকি , সরকারকে বিব্রত করতে এটি করা হয়েছে : ডিবি
ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস , সরকারি দপ্তরে ই-মেইল পাঠিয়ে চাঁদা দাবির ঘটনাটিকে একটি ‘ভুয়া গ্রুপের কাজ’ বলে জানিয়েছেন ঢাকা মহানগর…
ঢামেক হাসপাতালে দালাল সন্দেহে একজন আটক, চিকিৎসা সামগ্রী উদ্ধার
ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রোগীদের প্রলোভন দেখিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া এবং অতিরিক্ত অর্থের বিনিময়ে পরীক্ষা…
কুড়িগ্রামে ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন কৃষকেরা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম ভেঙে ১৯৭ বস্তা ইউরিয়া সার নিয়ে গেছেন কৃষকেরা। রবিবার বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে…

