আইফোনের কিস্তি নিয়ে বিরোধ, পাহাড় থেকে পড়ে বাবা-মা ও ছেলের মৃত্যু
- আন্তর্জাতিক ডেস্ক
- ৯ ঘণ্টা আগে
আইফোনের মাসিক কিস্তির টাকা নিয়ে পরিবারের মধ্যে বিরোধের পর মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়েছে ভারতের মহারাষ্ট্রে। ১৮ বছর বয়সী ছেলেকে পাহাড়ের কিনারা থেকে ফিরিয়ে আনতে গিয়ে বাবা-ছেলে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। পরে স্বামী ও সন্তানকে পড়ে যেতে দেখে মা-ও পাহাড় থেকে ঝাঁপ দেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
শুক্রবার (২১ আগস্ট) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম কুনাল। তার বাবা মুরলীধর চান্দগুড়ে এবং মা সঙ্গীতাও এ ঘটনায় প্রাণ হারান।
পুলিশের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, কুনাল একটি আইফোন কিনেছিলেন। ফোনটির মাসিক কিস্তি বা ইএমআই পরিশোধের জন্য পরিবারের কাছে অর্থ চাইতেন তিনি। সর্বশেষ কিস্তির টাকা নিয়ে বাবার সঙ্গে তার তীব্র বাকবিতণ্ডা হয়। এর জের ধরে শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে তিসগাঁও এলাকার একটি পাহাড়ের চূড়ায় চলে যান কুনাল।
পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তার পিছু নিয়ে পাহাড়ে যান। স্থানীয় বাসিন্দা ও পুলিশও সেখানে উপস্থিত হয়। প্রায় তিন ঘণ্টা ধরে কুনালকে পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থান থেকে নেমে আসতে বোঝানোর চেষ্টা করা হয়। স্থানীয়দের পক্ষ থেকে তার পড়াশোনা, ভবিষ্যৎ ও পরিবারের কথা বিবেচনা করে ফিরে আসার অনুরোধ জানানো হয়েছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে প্রকাশিত তথ্যে বলা হয়, একপর্যায়ে কুনালের বাবা মুরলীধর ছেলেকে পাহাড়ের কিনারা থেকে সরিয়ে আনার চেষ্টা করেন। এ সময় বাবা ও ছেলে ভারসাম্য হারিয়ে নিচের খাদে পড়ে যান। এতে দুজনেরই মৃত্যু হয়।
স্বামী ও সন্তানকে নিচে পড়ে যেতে দেখে কুনালের মা সঙ্গীতাও কিছুক্ষণ পর একই স্থান থেকে নিচে ঝাঁপ দেন বলে পুলিশের বরাতে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এতে তারও মৃত্যু হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে পাহাড়ের কিনারায় থাকা তরুণকে ফিরিয়ে আনার চেষ্টা করতে দেখা যায় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চালায়। পরে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
এই বিভাগের আরও খবর
পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি পরিবার ১৫ দিন ধরে অবরুদ্ধ, পানি সরবরাহেও বাধার অভিযোগ
অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা এলাকায় তিনটি…
বাংলাদেশসহ ৭৫ দেশের ওপর যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা স্থগিতাদেশ বাতিল
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসন ভিসা…
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান…
সর্বশেষ খবর
1.
3.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ পুলিশ কর্মকর্তা
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার (২৩ আগস্ট)…
ই-মেইলে হুমকির পর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা জোরদার
হুমকির উৎস অনুসন্ধানে সিটিটিসি, বাড়ানো হয়েছে চেকপোস্ট-টহল। রাজধানীর কয়েকটি বিদেশি দূতাবাস ও সরকারি দপ্তরে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগ সামনে…
ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল
ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স…
‘ট্রলিং বন্ধ না হলে দেশের ক্ষতি’- নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান
গোফরান পলাশ, কলাপাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ট্রলিং ট্রলারের বিষয়টি নিয়ে সবাইকে আরও সচেতন হওয়া উচিত। দিনশেষে অভিযোগের…
দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থাগুলোর গৃহীত পরিকল্পনা দ্রুতগতিতে বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ…
পেশাগত দক্ষতা-সততার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর
পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে থেকে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য…
যথাসময়ে স্থানীয় সরকারের পাঁচটি স্তরেই নির্বাচন হবে: মঈন খান
সাংবিধানিক প্রক্রিয়া ও নিয়মকানুন মেনে যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী…
অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণের সুযোগ থাকবে না: গণপূর্তমন্ত্রী
অনুমোদিত নকশা ও প্রচলিত আইন-বিধি লঙ্ঘন করে ভবন নির্মাণের সুযোগ আর দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া…

