টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
- নিজস্ব প্রতিবেদক
- ৭ ঘণ্টা আগে
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা। এ সময় প্রায় দুই হাজার মিটার নিষিদ্ধ কোনা জাল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত আটক সাত জেলেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।
শনিবার (২২ আগস্ট) সকালে টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়।
আনসার ও ভিডিপি সূত্র জানায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার নির্দেশে গোলাবাড়ি আনসার ক্যাম্পের অঙ্গীভূত আনসার সদস্য মো. সাকিরুল্লাহর নেতৃত্বে একটি দল হাওরে অভিযান চালায়।
অভিযানের সময় নিষিদ্ধ কোনা জাল ব্যবহার করে মাছ ধরার অভিযোগে সাত জেলেকে আটক করা হয়। তাদের কাছ থেকে প্রায় দুই হাজার মিটার কোনা জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত আটক সাত জেলেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন।
শনির হাওরে জব্দ ১৫০ ‘কিরণমালা বাইর’
এদিকে একই দিনে শনির হাওর এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ১৫০টি অবৈধ প্লাস্টিকের ‘কিরণমালা বাইর’ জব্দ করা হয়েছে।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সালমা বেগম এবং উপজেলা প্রশিক্ষক নিপেন্দ্র চন্দ্র বর্মনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে দুই অভিযানে জব্দ করা নিষিদ্ধ কোনা জাল ও কিরণমালা বাইর জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আনসার ও ভিডিপি জানিয়েছে, টাঙ্গুয়ার হাওরের মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় নিষিদ্ধ জাল এবং অবৈধ মাছ ধরার সরঞ্জামের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হচ্ছে।
হাওরের মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ ধরা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বাহিনীটি।
এই বিভাগের আরও খবর
আইডি জটিলতায় ১৮ বছর সংস্কারহীন গাইবান্ধার সাঘাটার সড়ক,যেন এক মরণফাঁদ
সড়কের আইডি না থাকার অজুহাতে দীর্ঘ ১৮ বছরেও…
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট)…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী…
আরও পড়ুন
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ…
আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা…
‘শক্তিশালী অবস্থানে’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা…

