চট্টগ্রামে জুয়েলারি দোকানের স্বর্ণ আত্মসাৎ, ৫৫ চুড়ি উদ্ধার
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরীর একটি জুয়েলারি প্রতিষ্ঠান থেকে স্বর্ণের চুড়ি আত্মসাতের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৫টি চুড়ি উদ্ধার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি বা প্রায় ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের এক সেলসম্যানসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে পাঁচলাইশ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. সোহেল এসব তথ্য জানান। এ সময় পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও পরিদর্শক (তদন্ত) আবিদ উপস্থিত ছিলেন।
মজুত মেলাতে গিয়ে ধরা পড়ে ঘটনা
পুলিশ জানায়, নগরীর প্রবর্তক মোড়সংলগ্ন মিমি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘নিউ কনক বাহার জুয়েলার্স’-এ প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে সেলসম্যান হিসেবে কাজ করতেন রোমেন দে (৩৬)।
গত ১৪ আগস্ট প্রতিষ্ঠানের স্বর্ণের মজুত যাচাই করতে গিয়ে বেশ কিছু চুড়ি পাওয়া যাচ্ছিল না। পরে সংশ্লিষ্টরা দেখতে পান, স্বর্ণের চুড়ি রাখার সাতটি বাক্সে আসল চুড়ির পরিবর্তে ইমিটেশনের চুড়ি রাখা হয়েছে।
ঘটনার পর প্রতিষ্ঠানটির মালিক বিপ্লব বসাক পাঁচলাইশ মডেল থানায় মামলা করেন।
মামলার প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথমে ৫৩টি স্বর্ণের চুড়ি আত্মসাতের অভিযোগ করা হয়েছিল। ওই চুড়িগুলোর ওজন প্রায় ৯২৭ দশমিক ৫০০ গ্রাম বা ৭৯ দশমিক ৫১ ভরি এবং আনুমানিক মূল্য ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার ৯০০ টাকা বলে উল্লেখ করা হয়।
ফৌজদারহাট থেকে সেলসম্যান গ্রেপ্তার
মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে রোমেন দে’র অবস্থান শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। এরপর ১৮ আগস্ট রাত আনুমানিক ২টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট মহাসড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রোমেন জানান, আত্মসাৎ করা স্বর্ণের চুড়িগুলো বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছে বন্ধক রাখা হয়েছিল।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যায় পুলিশ। একপর্যায়ে জানা যায়, ৪৬টি চুড়ি বাকলিয়ার মিয়াখান নগর রোডের ‘মডার্ন ইরানী জুয়েলার্স’-এর মালিক শ্যামল সিংহের কাছে বন্ধক রাখা হয়েছিল।
একের পর এক অভিযানে চুড়ি উদ্ধার
পুলিশ জানায়, ১৯ আগস্ট বোয়ালখালীর কানুনগোপাড়া এলাকা থেকে শ্যামল সিংহকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিয়াখান নগর রোডের ওই জুয়েলারি প্রতিষ্ঠান থেকে সাতটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে আরও ৩৯টি চুড়ি বিভিন্ন জুয়েলারি দোকান ও বন্ধকী ব্যবসায়ীর কাছে রাখার তথ্য পাওয়া যায় বলে দাবি পুলিশের।
এরপর কোতোয়ালি, বাকলিয়া ও চকবাজার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠান ও বন্ধকী ব্যবসায়ীর কাছ থেকে পর্যায়ক্রমে চুড়িগুলো উদ্ধার করা হয়।
তদন্ত ও অভিযানের ধারাবাহিকতায় সব মিলিয়ে ৫৫টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে। এগুলোর মোট ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি, যা প্রায় ১ হাজার ১৫৮ দশমিক ৩৩ গ্রাম।
গ্রেপ্তার ছয়জন
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন—রোমেন দে (৩৬), শ্যামল সিংহ, জয় দে ওরফে বাবু (২২), রনি দে (২৮), স্বপ্না দে (৫৫) ও ইমন দে (১৯)।
পুলিশ জানিয়েছে, কীভাবে দীর্ঘ সময় ধরে দোকান থেকে স্বর্ণ সরানো হয়েছে, উদ্ধার করা চুড়ির সংখ্যা প্রাথমিক অভিযোগে উল্লেখ করা সংখ্যার চেয়ে বেশি হওয়ার কারণ এবং স্বর্ণগুলো বিভিন্ন স্থানে বন্ধক রাখার প্রক্রিয়ায় আর কারা জড়িত ছিলেন—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।
মামলার তদন্ত ও বাকি আলামত উদ্ধারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
যবিপ্রবি থেকে নির্মাণসামগ্রী নেওয়ার চেষ্টা, ট্রাকসহ চালক আটক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে অনুমতিপত্র…
টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৩২ রাউন্ড গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি…
দিনাজপুরে প্রায় ৫.৭ কেজি সাপের বিষ উদ্ধার, আটক ৪
দিনাজপুরের চিরিরবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি…
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১
রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান…
অনলাইনে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১
রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায়…
অনলাইনে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ একটি…
নারায়ণগঞ্জে ব্যবসায়ী বুলবুল হত্যা: ৬ ঘণ্টার মধ্যে ১১ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ছয় ঘণ্টার…
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞা সমাধান নয়: চীন
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ, নিষেধাজ্ঞা কিংবা চাপ প্রয়োগের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনা ও সংলাপের পথে ফেরার…
সাভারে বিদেশি পিস্তল ও ৩০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, হেরোইন ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
আজ সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
ঢাকা, ২১ আগস্ট ২০২৬ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ…
আদি বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু
রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ঢাকা…
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে জাকসুর বই উপহার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহযোগিতায় সামাজিক সংগঠন ‘ইচ্ছা’র শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারের জন্য বই সংগ্রহ করা হয়েছে। এসব বই…

