সাভারে বিদেশি পিস্তল ও ৩০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, হেরোইন ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন অস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত সাভার থানার রাজাশন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার দুজন হলেন মো. রাসেল বাবু (২২) ও মো. সজিব সরকার (২০)।
ঢাকা জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে তাদের কাছ থেকে একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড পিস্তলের গুলি, একটি শটগানের কার্তুজ, একটি বিদেশি ছোরা ও এর কভার জব্দ করা হয়।
এ ছাড়া ৩০০ গ্রাম হেরোইন, ২০০ গ্রাম গাঁজা এবং পাঁচ বোতল ‘ফেয়ারডিল (FAIRDYL)’ জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। পুলিশের হিসাবে জব্দ করা হেরোইনের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা, গাঁজার মূল্য ছয় হাজার টাকা এবং পাঁচ বোতল ফেয়ারডিলের মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
অভিযানে দুটি নাইট ভিশন সিসি ক্যামেরা ও একটি ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) জব্দ করা হয়েছে বলেও জানানো হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং মাদক কারবার পরিচালনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে সাভার থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মামলার অভিযোগ ও পুলিশের প্রাথমিক বক্তব্য আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধী হিসেবে গণ্য করার সুযোগ নেই।
এই বিভাগের আরও খবর
টেকনাফের নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান, বিদেশি আগ্নেয়াস্ত্র ও ২৩২ রাউন্ড গুলি উদ্ধার
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি…
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১
রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান…
অনলাইনে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির…
নারায়ণগঞ্জে ব্যবসায়ী বুলবুল হত্যা: ৬ ঘণ্টার মধ্যে ১১ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল…
ঢামেকের সামনে ফেলে যাওয়া কিশোরীর পরিচয় শনাক্ত, ডেমরা থেকে গ্রেপ্তার ৩
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
দিনাজপুরে প্রায় ৫.৭ কেজি সাপের বিষ উদ্ধার, আটক ৪
দিনাজপুরের চিরিরবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ…
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞা সমাধান নয়: চীন
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ, নিষেধাজ্ঞা কিংবা চাপ প্রয়োগের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনা ও সংলাপের পথে ফেরার…
আজ সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
ঢাকা, ২১ আগস্ট ২০২৬ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ…
আদি বুড়িগঙ্গার প্রাণ ফেরাতে পরিচ্ছন্নতা অভিযান শুরু
রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ঢাকা…
শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে জাকসুর বই উপহার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহযোগিতায় সামাজিক সংগঠন ‘ইচ্ছা’র শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারের জন্য বই সংগ্রহ করা হয়েছে। এসব বই…
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
ঢাকা, ২১ আগস্ট ২০২৬: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার…
৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন ও জাতীয় সমবায় পুরস্কার প্রদানে প্রস্তুতিমূলক সভা
৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন এবং জাতীয় সমবায় পুরস্কার-২০২৪ ও ২০২৫ প্রদান উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট)…
ঢাবির ‘প্রফেশনাল মাস্টার অব পপুলেশন হেলথ’ প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ঢাকা, ২১ আগস্ট ২০২৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের ‘Professional Master of Population Health (MPH) Program’-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।…

