শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারে জাকসুর বই উপহার
- জাবি প্রতিনিধি
- ৫ ঘণ্টা আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সহযোগিতায় সামাজিক সংগঠন ‘ইচ্ছা’র শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারের জন্য বই সংগ্রহ করা হয়েছে। এসব বই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
গ্রন্থাগারের জন্য বই সংগ্রহে জাকসুর পক্ষ থেকে ‘ইচ্ছা’কে পাঁচ হাজার টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হয়। ওই অর্থে সংগৃহীত বইগুলো শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য গ্রন্থাগারে সংযোজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি।
তিনি বলেন, “জাকসু শুরু থেকেই ক্যাম্পাসের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। এরই ধারাবাহিকতায় শহীদ আজাদ-রুমী গ্রন্থাগারের জন্য জাকসুর পক্ষ থেকে বইগুলো উপহার হিসেবে প্রদান করা হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, এই গ্রন্থাগার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সামাজিক সংগঠন ‘ইচ্ছা’ দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতা, শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহ দেওয়া এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ক্যাম্পাসে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
এই বিভাগের আরও খবর
‘জুলাই শহীদ স্মারক বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত ‘জুলাই…
এনএসইউর এসএকিউএস অ্যাক্রেডিটেশন পর্যালোচনায় অ্যালামনাইদের প্রতিনিধিত্ব করল AANSU
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড…
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
ঢাবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান শুরু
গাজীপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভিসি আলফেছানীর নেতৃত্ব ও মানবকল্যাণে…
গণিত অলিম্পিয়াডের পদকজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (IMO) ও ইউরোপীয় গার্লস ম্যাথমেটিক্যাল…
সর্বশেষ খবর
1.
2.
3.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
কলেরা প্রতিরোধে শনিবার থেকে টিকাদান, লক্ষ্য ৫১ লাখ ৭৫ হাজার মানুষ
দেশে কলেরা সংক্রমণের ঝুঁকি কমাতে শনিবার (২২ আগস্ট) থেকে শুরু হচ্ছে ‘প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬’। কর্মসূচির আওতায় দেশের ঝুঁকিপূর্ণ…
দিনাজপুরে প্রায় ৫.৭ কেজি সাপের বিষ উদ্ধার, আটক ৪
দিনাজপুরের চিরিরবন্দরে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধারের কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ…
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩১
রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামিসহ ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায়…
অনলাইনে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংঘবদ্ধ একটি…
নারায়ণগঞ্জে ব্যবসায়ী বুলবুল হত্যা: ৬ ঘণ্টার মধ্যে ১১ জন গ্রেপ্তার
নারায়ণগঞ্জের বন্দরে ব্যবসায়ী জাহিদ আল আমিন ওরফে বুলবুল (৪০) হত্যার ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ছয় ঘণ্টার…
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও নিষেধাজ্ঞা সমাধান নয়: চীন
ইরানকে ঘিরে চলমান উত্তেজনা নিরসনে সামরিক পদক্ষেপ, নিষেধাজ্ঞা কিংবা চাপ প্রয়োগের পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনা ও সংলাপের পথে ফেরার…
সাভারে বিদেশি পিস্তল ও ৩০০ গ্রাম হেরোইনসহ দুই যুবক গ্রেপ্তার
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, হেরোইন ও গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।…
আজ সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল
ঢাকা, ২১ আগস্ট ২০২৬ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ…

