রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- প্রান্তকাল ডেস্ক
- ৪ ঘণ্টা আগে
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট) চট্টগ্রাম নগরের বেশ কয়েকটি এলাকায় ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারিত এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চট্টগ্রাম কার্যালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিপিডিবি জানায়, মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিটে জরুরি মেরামত ও উন্নয়নকাজ করা হবে। এ কারণে মুরাদপুর-১, মুরাদপুর-৬ (ওয়াসা) এবং মুরাদপুর-১২ নম্বর ফিডারের আওতাধীন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় রয়েছে বদরুতলা, বড় গ্যারেজ, জাতি শাহ মাজার, আরাকান রোড ও আশপাশের এলাকা, আরাকান হাউজিং সোসাইটি, কাপাসগোলা, বহদ্দারহাট, শোলকবহর, বারইপাড়া, খালিয়াপাড়া, আমান আলী রোড, এক কিলোমিটার এবং রাহাত্তারপুল ও আশপাশের এলাকা।
তবে মেরামত ও উন্নয়নকাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দুপুর ২টা পর্যন্ত অপেক্ষা না করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে বিপিডিবি।
এ সময় বিকল্প ব্যবস্থায় মুরাদপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র সচল রাখার পরিকল্পনা রয়েছে। বাকলিয়া-মুরাদপুর ৩৩ কেভি সার্কিট-২ সোলার লাইনের মাধ্যমে উপকেন্দ্রটি চালু রাখা হবে। পাশাপাশি বিবিবি-মুরাদপুর দপ্তরের আওতাধীন অন্যান্য ১১ কেভি ফিডারের মধ্যে সমন্বয় করে লোড রোটেশনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
বিপিডিবি জানিয়েছে, বিদ্যুৎ ব্যবস্থার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের স্বার্থে সাময়িকভাবে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের যে অসুবিধা হবে, সে জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
আইডি জটিলতায় ১৮ বছর সংস্কারহীন গাইবান্ধার সাঘাটার সড়ক,যেন এক মরণফাঁদ
সড়কের আইডি না থাকার অজুহাতে দীর্ঘ ১৮ বছরেও…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ…
সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী…
আরও পড়ুন
ইউক্রেনের শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহত বেড়ে ১৬
ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরের একটি শপিং কমপ্লেক্সে রুশ ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন…
ইরাকি তেলবাহী ট্যাংকারকে হরমুজ প্রণালি পার হওয়ার বিশেষ অনুমতি দিল ইরান
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে চলাচল ব্যাপকভাবে সীমিত থাকার মধ্যেই ইরাকের কয়েকটি তেলবাহী ট্যাংকারকে বিশেষ অনুমতিতে প্রণালি অতিক্রমের…
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ…
আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা…
‘শক্তিশালী অবস্থানে’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা…

