আইডি জটিলতায় ১৮ বছর সংস্কারহীন গাইবান্ধার সাঘাটার সড়ক,যেন এক মরণফাঁদ
- প্রান্তকাল ডেস্ক
- ৩ ঘণ্টা আগে
সড়কের আইডি না থাকার অজুহাতে দীর্ঘ ১৮ বছরেও সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি সড়কটি। দীর্ঘদিন সংস্কারের অভাবে পিচ উঠে গিয়ে দুই পাশের মাটি ধসে গিয়ে বিলীন হতে বসেছে মূল সড়কের অস্তিত্ব। সড়কটি সংস্কারের দাবিতে গ্রামবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) একাধিকবার যোগাযোগ করলেও হয়নি কোনো সমাধান।
সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভাঙাব্রিজ–দুর্গাপুর সড়কের অধিকাংশ স্থানের পিচ উঠে খানাখন্দে রূপ নিয়েছে। অনেক জায়গায় সড়কের পাশের মাটি সরে গিয়ে অস্তিত্ব নিশ্চিহ্ন হওয়ার উপক্রম হয়েছে।
পশ্চিমবাটি এলাকার বাসিন্দারা জানান, ২০০৭ সালে সড়কটি পাকাকরণের পর থেকে আজ পর্যন্ত কোনো সংস্কার কাজ হয়নি। দীর্ঘ ১৮ বছর সংস্কারহীন থাকায় বর্তমানে সড়কটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ফলে যানবাহন ও পথচারী চলাচলসহ কৃষিপণ্য বাজারে আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। সড়কটি দ্রুত মেরামতের জন্য এলজিইডিতে একাধিকবার জানানো হলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
সড়কটির আনিছুরের চাতাল, মওলার বাড়ি ও পল্টনের দোকান-সংলগ্ন এলাকাসহ অন্তত ১৫টি পয়েন্টে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম জানান, বেহাল এই সড়কে চলতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
ওই এলাকার কৃষক মজিবর রহমান বলেন, ‘এলাকার একমাত্র সড়কটির এমন দশা হয়েছে যে, এখন স্বাভাবিকভাবে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে পড়েছে।’
একই এলাকার পথচারী পল্টন মিয়া জানান, গর্ত ও ভাঙনের কারণে প্রায়ই পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।
সাঘাটা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জানায় সড়কটি পাকাকরণের সময় নির্ধারিত রোড আইডি অন্তর্ভুক্ত ছিল না। মূলত প্রাতিষ্ঠানিক আইডি-সংক্রান্ত জটিলতার কারণেই এতদিন এর কোনো সংস্কার বরাদ্দ মেলেনি।
এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায় জানান, কোনো একটি প্রাতিষ্ঠানিক বা কারিগরি ত্রুটির কারণে সড়কটির আইডি সংশোধিত হয়নি। তবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে নতুন করে প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই বিভাগের আরও খবর
রবিবার চট্টগ্রামে কিছু এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
জরুরি মেরামত ও উন্নয়নকাজের কারণে রোববার (২৩ আগস্ট)…
দিনাজপুরে যুবকদের কম্পিউটার প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ বিজিবি’র
দিনাজপুর সীমান্ত এলাকার বসবাসরত তরুণ ও যুবকদের দক্ষতা…
মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ…
সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী…
আরও পড়ুন
মিরপুরে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল…
যুক্তরাষ্ট্রের আলাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৮
যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে বৃহস্পতিবার একটি দুর্গম মার্কিন বিমান বাহিনীর ঘাঁটিতে একটি বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। মার্কিন সামরিক বাহিনী…
রামেক হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে দুই নারী আটক
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনের মোবাইল ফোন চুরির অভিযোগে দুই নারীকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে তাদের…
টাঙ্গুয়ার হাওরে আনসারের অভিযান, ৭ জেলেকে জরিমানা; অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে নিষিদ্ধ কোনা জাল দিয়ে মাছ ধরার সময় সাত জেলেকে আটক করেছে বাংলাদেশ আনসার…
আরমানিটোলায় নির্মাণাধীন ভবনে ৩ কোটি ৬৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকায় অভিযান চালিয়ে ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ…
আকস্মিক তেজগাঁও থানা পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, জনসেবা নিশ্চিতে কঠোর নির্দেশ
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা…
‘শক্তিশালী অবস্থানে’ থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শেষ করতে চান ইরানি প্রেসিডেন্ট
যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক মাস ধরে চলা যুদ্ধ অবসানের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক আলোচনা…
সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই…

