সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আনসার ও ভিডিপি মহাপরিচালক নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা […]

গর্ত খুঁড়ে প্রাইভেটকার চুরি, ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার

মানিকগঞ্জে মাটি খুঁড়ে গ্যারেজে প্রবেশ করে একটি টয়োটা প্রাইভেটকার চুরির ঘটনায় মামলা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় চুরি যাওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামি মো. রাসেল মিয়া (৩৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই। গত ২৩ আগস্ট মানিকগঞ্জ সদর থানার পালড়া বাজার এলাকায় […]

৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, চাকরি হারিয়েছেন প্রায় ৬২ হাজার: সিপিডি

দেশের প্রধান তিন শিল্পাঞ্চলে চলতি বছরের প্রথম আট মাসে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে সরাসরি কর্মসংস্থান হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন। একই সময়ে শিল্প উৎপাদনের প্রবৃদ্ধি কমে শূন্যে নেমে এসেছে। বিনিয়োগ, কর্মসংস্থান ও রাজস্ব পরিস্থিতিতেও চাপ রয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সোমবার (২৪ আগস্ট) সকালে ‘নতুন সরকারের প্রথম […]

তিন বছরের কম সময়ে ৩০ বছরের সমপরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে ইসরায়েল: প্রতিবেদন

তিন বছরেরও কম সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী যে পরিমাণ গোলাবারুদ ব্যবহার করেছে, তা যুদ্ধের আগের প্রায় ৩০ বছরের ব্যবহারের সমপরিমাণ। দীর্ঘমেয়াদি সামরিক অভিযান দেশটির গোলাবারুদের মজুতের পাশাপাশি সেনাসদস্য, সামরিক সরঞ্জাম ও অর্থনীতির ওপরও ব্যাপক চাপ তৈরি করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ-এর বরাতে সোমবার (২৪ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, […]

নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।এছাড়া খালাস পেয়েছেন ১০ আসামি। মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের ওপর শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার […]

ভুয়া স্লিপে ৪৮ গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ, পিবিআই তদন্তে প্রতারণার কৌশল উদঘাটনের দাবি

‘সার্ভারে ত্রুটি’ দেখিয়ে গ্রাহকদের ভুয়া জমা স্লিপ দেওয়ার মাধ্যমে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির একটি এজেন্ট ব্যাংকিং আউটলেটের ৪৮ গ্রাহকের ১ কোটি ৫ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় গ্রেফতার এজেন্ট ব্যাংকিং আউটলেটের মালিক মো. নাছির উদ্দিন ওরফে খোকন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে […]

মাছ ধরতে গিয়ে ডোবায় মিলল মর্টার শেল, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার

পঞ্চগড়ে মাছ ধরার জন্য ডোবার পানি সেচতে গিয়ে মাটির নিচ থেকে মর্টার শেলসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। বিপজ্জনক বস্তুটি সম্পর্কে ধারণা না থাকায় সেটি নিয়ে কয়েকজন খেলাধুলা করছিলেন। বিষয়টি দেখে একজন স্থানীয় বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে। রোববার (২৩ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর থানার গোফাপাড়া গ্রামে এ […]

ভৈরবে দুর্বৃত্তদের হামলায় সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতার মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় মো. আল-আমিন সৈকত (৪০) নামে এক সাবেক পৌর কাউন্সিলর ও যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় গোপাল জিউর মন্দিরের সামনে হামলার ঘটনা ঘটে। […]

তেজগাঁও বিভাগের ছয় থানায় বিশেষ অভিযান, গ্রেফতার ৫৮

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ। রোববার (২৩ আগস্ট) ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে,বিভাগের আওতাধীন ছয়টি থানার পৃথক অভিযানে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর […]

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কথিত ‘অর্থনৈতিক যুদ্ধে’ প্রতিবেশী কোনো দেশ সহযোগিতা করলে তাদের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর স্বার্থে আঘাত এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই এসব হুঁশিয়ারি […]