গর্ত খুঁড়ে প্রাইভেটকার চুরি, ২৪ ঘণ্টায় আসামি গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ ঘণ্টা আগে
মানিকগঞ্জে মাটি খুঁড়ে গ্যারেজে প্রবেশ করে একটি টয়োটা প্রাইভেটকার চুরির ঘটনায় মামলা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় চুরি যাওয়া গাড়িটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার আসামি মো. রাসেল মিয়া (৩৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
গত ২৩ আগস্ট মানিকগঞ্জ সদর থানার পালড়া বাজার এলাকায় জনৈক মো. কাউসার আলী রাজিবের গ্যারেজে ভুক্তভোগী মো. মহসিন মিয়া (২৬) তাঁর টয়োটা প্রাইভেটকারটি রেখে বাড়িতে যান। পরদিন সকালে গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান, গ্যারেজের তালা ভাঙা এবং ভেতরে রাখা প্রাইভেটকারটি নেই।
বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গাড়িটির সন্ধান না পেয়ে মহসিন মিয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৮০ ও ৪৬১ ধারায় দায়ের করা হয়।
মামলা দায়েরের দিনই পিবিআই, মানিকগঞ্জ জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে পিবিআইয়ের পিএসআই (নিঃ) রতন মিয়া মামলাটি তদন্ত করছেন।
তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ আগস্ট ঢাকার ধামরাই থানার জয়পুরা এলাকা থেকে চুরি যাওয়া প্রাইভেটকারসহ মো. রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে একই দিন গ্রেপ্তার রাসেল মিয়া বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, ভুক্তভোগী মহসিন মিয়া নিয়মিত রাতে রাসেল মিয়ার বাড়ির পার্শ্ববর্তী একটি গ্যারেজে তাঁর গাড়িটি রাখতেন। রাসেল দীর্ঘদিন ধরে মহসিন ও তাঁর গাড়িটির ওপর নজর রাখছিলেন এবং গাড়িটি চুরির পরিকল্পনা করেন বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, পরিকল্পনা অনুযায়ী গত ২০ আগস্ট রাসেল মিয়া মাটি খুঁড়ে গ্যারেজের ভেতরে প্রবেশ করেন। পরে গাড়ির স্টিয়ারিংয়ের ডান পাশের কাচ ভেঙে ভেতরে রাখা গাড়ির ডুপ্লিকেট চাবি সংগ্রহ করেন। একই সঙ্গে গ্যারেজের চাবিও নিয়ে তিনি তৈরি করা গর্ত দিয়ে বাইরে বেরিয়ে আসেন।
এরপর গ্যারেজের চাবি দিয়ে তালা খুলে প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে ধামরাই এলাকায় চলে যান বলে পিবিআইয়ের তদন্তে জানা গেছে।
পিবিআই জানিয়েছে, গ্রেপ্তার রাসেলের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এছাড়া ঘটনার প্রায় দুই মাস আগে তিনি জামিনে কারাগার থেকে বের হন।
চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি যাওয়া গাড়িটি অন্য কোনো অপরাধে ব্যবহৃত হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরও খবর
ছিনতাই ও মাদকসেবন রোধে হৃদরোগ হাসপাতালে আনসারের বিশেষ অভিযান, আটক ৪
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষ অভিযান…
কানের দুল ছিনিয়ে পালানোর সময় গণপিটুনি, চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীতে এক নারীর কানের দুল ছিনিয়ে পালানোর…
ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২৫৫০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান…
খেলাপি ঋণ আদায়ে ১৮ মাসের কঠোর পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের
ব্যাংক খাতের বিপুল পরিমাণ খেলাপি ঋণ কমিয়ে আনতে…
মোবাইল নেটওয়ার্কে ফিরেই জাতীয় জরুরি সেবায় ফোন, নৌবাহিনীর অভিযানে উদ্ধার বিকল নৌযানসহ ১৬ জেলে
মাছ ধরতে গিয়ে ইঞ্জিন বিকল হওয়ায় তিন দিন…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বাড়িঘরে আগুন দিয়ে আমাদের শেষ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে: নুসরাতের মা
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরিন আক্তার। তবে…
৫০ দিন অপেক্ষা করেও ঝিনাইদহে দাফন হওয়া আফগান নাগরিকের মরদেহ নিতে ব্যর্থ ভাই
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর মরদেহ…
১৪ মার্চ শুরু, শেষ ১৫ এপ্রিল; রমজান ও ঈদের কারণে পরিবর্তন আগের সিদ্ধান্তে
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী বছরের ১৪ মার্চ…
১৬ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম নিষিদ্ধ করার প্রস্তাব নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমের…
ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক জোরদারে স্থলবন্দর ও সীমান্ত হাট চালুর উদ্যোগ
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্ত হাট পুনরায় চালু, স্থলবন্দরগুলোকে পূর্ণ সক্ষমতায় কার্যকর করা…
সিবিএস বাস্তবায়ন, ডেটা সেন্টার ও ক্লাউড অবকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) বাস্তবায়ন, ডিজাস্টার রিকভারি (ডিআর) ও ডেটা সেন্টার (ডিসি)…
বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে সহযোগিতা বাড়াতে ইইউ-সুইডেনের উদ্যোগ
নিরাপদ ও নির্ভরযোগ্য ডিজিটাল অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্য সুরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার এবং ডিজিটাল সেবায় সবার অংশগ্রহণ নিশ্চিত…
গ্যাস সংকটে বিপর্যস্ত শিল্পখাত, বেকার হচ্ছেন শ্রমিক: রুহুল আমিন হাওলাদ
গ্যাস সংকটে দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে এবং শ্রমিকরা বেকার হয়ে পড়ছেন বলে…

