সৈয়দপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু
সৈয়দপুর রেলওয়ে স্টেশনে জানালা দিয়ে মোবাইল ফোন ছিনিয়ে নেয় কয়েকজন যুবক; তাদের ধরতে গিয়ে প্রাণ হারান প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ছিনতাইকারীদের ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. আব্দুর রাজ্জাক নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সৈয়দপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। […]










