শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

এআইইউবির সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করলেন রাষ্ট্রপতি

এআইইউবির প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতে বক্তব্য, প্রস্তাবিত সমাবর্তনে যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ করছে। সোমবার (৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল […]

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ১৪ জনের

শানসি প্রদেশের তাইইউয়ানে অগ্নিকাণ্ড, কারণ জানতে তদন্ত চলছে চীনের উত্তরাঞ্চলের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। এর আগে রোববার রাতে প্রকাশিত প্রতিবেদনে নিহতের সংখ্যা কম বলা হয়েছিল। বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, রোববার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে চীনের শানসি প্রদেশের তাইইউয়ান শহরের একটি আবাসিক […]

চট্টগ্রামে ডেঙ্গু ও হামে দুই ভাইয়ের মৃত্যু, শোকে নির্বাক মা-বাবা

তিন দিনের ব্যবধানে ১০ বছর ও ১০ মাস বয়সি দুই সন্তানকে হারালেন এক দম্পতি চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়ে তিন দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার মারা যায় ১০ বছর বয়সি নূর মোহাম্মদ আরাফাত। এর দুদিন পর রোববার রাতে মারা গেছে তার ১০ মাস বয়সি ছোট ভাই মোহাম্মদ আবু বক্কর। দুই সন্তানকে […]

ট্রাম্পের পোস্ট ও হোয়াইট হাউসে ফোনালাপ, ভারতীয় লবিংয়ের তথ্য ফাঁস

ফারার নথিতে প্রকাশ, হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগেও কাজ করেছে আরেক প্রতিষ্ঠান ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে গত জুনে ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পোস্ট প্রকাশের আয়োজন ও সমন্বয় করেছিল ভারতের হয়ে কাজ করা যুক্তরাষ্ট্রের একটি লবিং ফার্ম। যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্টের […]

পতেঙ্গায় বাস দুর্ঘটনায় প্রাণ গেল চালকের সহকারীর, আহত ১০

নতুন ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি চট্টগ্রামের পতেঙ্গায় পোশাকশ্রমিক বহনকারী বাস উল্টে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। সোমবার সকালে পতেঙ্গা থানার লিঙ্ক রোডের নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আলমগীর (৪৫) বাসটির চালকের সহকারী ছিলেন। যেভাবে দুর্ঘটনা পতেঙ্গা থানার ওসি মো. পারভেজ […]

লবণাক্ততায় উপকূলের ৫৩ শতাংশ জমি পতিত, সংকটে কৃষক

পানির অভাব ও নোনাপানির দাপটে ব্যাহত চাষাবাদ, বাড়ছে বেকারত্ব ও উদ্বাস্তু হওয়ার ঝুঁকি জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে বাড়ছে মাটির লবণাক্ততা। উপকূলীয় ১৯ জেলার মধ্যে ১৮টিতেই প্রায় ৫৩ শতাংশ জমি বছরের অধিকাংশ সময় অনাবাদি থাকছে। পানির অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ, বাড়ছে বেকারত্ব, উদ্বাস্তু হচ্ছেন পরিবারগুলো। এ পরিস্থিতি মোকাবিলায় লবণাক্ততা-সহিষ্ণু ফসলের উদ্ভাবিত জাত দ্রুত কৃষকদের […]

১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী, কপ-৩১-এ বক্তব্য দেবেন ১২ নভেম্বর

জলবায়ু ন্যায়বিচার, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের দাবি তুলে ধরবেন তারেক রহমান; অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে ১২ নভেম্বর সম্মেলনে বক্তব্য দেবেন তিনি। সেখানে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন […]

ফরিদপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে এআই প্রযুক্তির উদ্যোগ, পুলিশকে সরঞ্জাম দিলেন সংসদ সদস্য

শহরের নিরাপত্তা জোরদার ও যানজট নিরসনে জেলা পুলিশকে বিশেষ ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উপহার ফরিদপুর শহরের নিরাপত্তা জোরদার, যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ উদ্যোগের অংশ হিসেবে জেলা পুলিশকে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়ক একটি ডিভাইসসহ বিভিন্ন সরঞ্জাম উপহার দিয়েছেন তিনি। এ […]

চীনা গুপ্তচর সন্দেহভাজন নারীর সঙ্গে সম্পর্ক, এনভিডিয়া সিইওকে নিয়ে তদন্ত

জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখছে পরিচালনা পর্ষদ; স্ত্রী-সন্তানদের কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চেয়েছেন তিনি চীনা গুপ্তচর হিসেবে সন্দেহভাজন এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। তবে এ ঘটনায় কোম্পানির বাণিজ্যিক গোপনীয়তা কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য ঝুঁকির […]

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৭

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ; হামলায় ওসিসহ আহত তিন পুলিশ সদস্য ঝালকাঠির নলছিটিতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে একাধিক মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার (৯ নভেম্বর) গভীর রাত পর্যন্ত দপদপিয়া ইউনিয়নের পুরোনো ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের […]