শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৭

ঝালকাঠির নলছিটিতে গ্রেপ্তারের পর হাতকড়া পরা অবস্থায় সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ; হামলায় ওসিসহ আহত তিন পুলিশ সদস্য

ঝালকাঠির নলছিটিতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে একাধিক মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) গভীর রাত পর্যন্ত দপদপিয়া ইউনিয়নের পুরোনো ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা

পুলিশ জানায়, রোববার দুপুরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য।

সিরাজকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তাঁর তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালান। এ সময় পুলিশের পিকআপভ্যান ভাঙচুর করা হয়। হামলাকারীরা হাতকড়া পরিহিত অবস্থায় সিরাজকে ছিনিয়ে নিয়ে যান।

আহত তিন পুলিশ সদস্য

হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নলছিটি থানার ওসিসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন