শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

সাতক্ষীরার কলারোয়ায় জাল নোট প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা

জাল নোট শনাক্তকরণের কৌশল, মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য ও জাল নোট ব্যবহারের আইনগত দিক তুলে ধরে সাতক্ষীরার কলারোয়ায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জাল নোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুর রহমান।

কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাতক্ষীরা প্রিন্সিপাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক মো. রবিউল ইসলাম ও শেখ সালাউদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।

জাল নোট শনাক্তের কৌশল নিয়ে আলোচনা

কর্মশালায় বক্তারা জাল নোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, প্রচলিত মুদ্রার নিরাপত্তা বৈশিষ্ট্য, বৈধ লেনদেন এবং জাল নোট ব্যবহারের আইনগত দিক ও শাস্তি নিয়ে আলোচনা করেন।

তারা সঠিক মুদ্রায় লেনদেন নিশ্চিত করতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন।

সোনালী ব্যাংকের কলারোয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখাপ্রধান শেখ নাহিদুজ্জামান মিঠু কর্মশালার সমন্বয় করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. মনিরুল ইসলাম ও আয়েশা উদ্দিন জ্যোতি।

কর্মশালায় ব্যাংকার, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও গ্রাহকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন