মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে শুরু হবে এ কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসবের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সমাবেশস্থল পরিদর্শন
উদ্বোধনী সমাবেশ উপলক্ষে শনিবার (২৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শন করেন বিএনপির সিনিয়র নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, শ্রমিক দলের সদস্যসচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

