শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

রাজধানীর কুর্মিটোলায় ককটেল বিস্ফোরণ

রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই দিন সন্ধ্যায় হাতিরঝিলে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। দুই ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটের দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানা সূত্রে জানা যায়, রাত ৮টা ৫ মিনিটের দিকে কুর্মিটোলা বাসস্ট্যান্ডের সামনের পাকা সড়কে দুর্বৃত্তরা একটি ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

হাতিরঝিলে ইন্টারনেট প্রতিষ্ঠানের অফিসে গুলি

এদিকে, রাজধানীর হাতিরঝিলে প্রকাশ্যে একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের অফিসে ঢুকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন