কক্সবাজারে আগুনে পুড়ল ১৯ ভাড়া ঘর ও চার দোকান
কলাতলীর হোটেল-মোটেল জোনে ভোরে অগ্নিকাণ্ড; দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, হতাহতের খবর নেই কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন মালিকের ১৯টি ভাড়া ঘর ও চারটি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে সৈকতপাড়া সড়কের একটি হোটেলসংলগ্ন বসতঘরে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে […]










