গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৩২ এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জনে দাঁড়িয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭৮ জন।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি
বুলেটিনের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৬২ জন, ময়মনসিংহ বিভাগে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪০ জন, খুলনা বিভাগে ১২০ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৪৭ জন, বরিশাল বিভাগে ৯৫ জন এবং সিলেট বিভাগে আটজন রয়েছেন।
চলতি বছরে মৃত্যু ৫৩২
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৩২ জনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৮৬ জনে।
এ বছর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৫ হাজার ৯৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ১৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন।

