রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

টেকনাফে মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, নারী-শিশুসহ উদ্ধার ৩১৭

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে কাঠের ট্রলারে তোলা হয়েছিল তাঁদের। কোস্ট গার্ডের অভিযানে ৪৭ রোহিঙ্গা ও ২৭০ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারে জড়িত থাকার অভিযোগে সাতজনকে।

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের সময় কক্সবাজারের টেকনাফ থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে টেকনাফের বড় ডেইল ঝিনুক বিচ এলাকা থেকে তাঁদের উদ্ধার ও অভিযুক্তদের আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, সমুদ্র উপকূল দিয়ে অবৈধভাবে লোকজনকে মালয়েশিয়ায় নেওয়ার উদ্দেশ্যে একটি কাঠের ট্রলারে তোলা হয়। সন্দেহভাজন ট্রলারের গতিবিধি প্রথমে নজরদারিতে রাখেন কোস্ট গার্ডের সদস্যরা। পরে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে।

ধাওয়া করে ট্রলার আটক

একপর্যায়ে ধাওয়া করে ট্রলারটি আটক করেন কোস্ট গার্ডের সদস্যরা। এ সময় ট্রলারে থাকা ৩১৭ জনকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় ট্রলারটিও।

কোস্ট গার্ড আরও জানায়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং বাকি ২৭০ জন বাংলাদেশি নাগরিক।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন