গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৮ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৮ জন।
রোববার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৮ জনে। অন্যদিকে, চলতি বছরে মোট হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৫৬ জনে।
এর আগে, শনিবার হামে দেশে আটজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন করে ১ হাজার ১৫ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য জানানো হয়।

