রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ ও সমাবেশ মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাইবান্ধা জেলা যুবদল। সমাবেশ থেকে এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সমাবেশে নেতাদের বক্তব্য

পরে সেখানে জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. ইউনুস আলী রবি, সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক সাইদুর রহমান রয়েল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম লিপন, সদর যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু ও সদস্যসচিব আল-আমিন খন্দকারসহ স্থানীয় নেতারা।

বক্তারা বলেন, কেউ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। পতিত শক্তির লোকজন বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে অন্ধকারে উঁকি দেওয়ার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তাঁরা। সীমা অতিক্রম করলে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাদের শক্ত হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

এই বিভাগের আরও খবর

আরও পড়ুন