রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

হিলি রেলওয়ে স্টেশনে নিরাপত্তায় ১০ আনসার সদস্য মোতায়েন

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্টেশনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আগামী দুই মাস ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন তারা।

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দিনাজপুরের হিলি রেলওয়ে স্টেশনের নিরাপত্তা জোরদার করতে ১০ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। আগামী দুই মাস তারা তিন শিফটে ২৪ ঘণ্টা স্টেশনের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকে স্টেশনটিতে আনসার সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

দিনাজপুর জেলা আনসার-ভিডিপির কমান্ড্যান্ট নুরুজ্জামান জানান, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটছে। এ পরিস্থিতিতে ট্রেন চলাচল স্বাভাবিক ও নিরাপদ রাখতে উত্তরবঙ্গের প্রায় সব রেলস্টেশনে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

এরই অংশ হিসেবে হিলি রেলওয়ে স্টেশনেও আনসার সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তিন শিফটে ২৪ ঘণ্টা স্টেশনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন বলে জানান তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন