চর চামিতা এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে দুর্ঘটনা, হাসপাতালে নেওয়া হয়েছে হতাহতদের
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে জেলার চর চামিতা এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদেল আকবর বলেন, “নাফিস এন্টারপ্রাইজ নামের একটি লোকাল বাস উল্টে হতাহতের ঘটনা ঘটেছে। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।”

