সোমবার, ৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জ কোটালীপাড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল শিশুর

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যান থেকে পড়ে দেড় মাস বয়সী রিফাত মিয়ার মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রিয়া বেগমও সড়কে ছিটকে পড়েন।

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে রিফাত মিয়া নামে দেড় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার কুরপালা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান।

যেভাবে ঘটল দুর্ঘটনা

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, অসুস্থ রিফাতকে চিকিৎসার জন্য তার মা উপজেলার ঘাঘর বাজারে নিয়ে যান। চিকিৎসা শেষে ভ্যানে করে নানা বাড়িতে ফিরছিলেন তারা। পথে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা পেঁচিয়ে গেলে শিশুসহ তিনি সড়কে ছিটকে পড়েন।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটির মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন