দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
তৃণমূল পর্যায়ে ক্রীড়া অবকাঠামো সম্প্রসারণের লক্ষ্যে পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম ও মানসম্মত খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে তিনটি পর্যায়ে বিভিন্ন উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। আজ সংসদে সরকারি দলের সদস্য কামরুজ্জামান কামরুলের (সুনামগঞ্জ-১) […]










