শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সক্রিয় কর্মী গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে পাংশা উপজেলার রঘুনাথপুর (লস্করপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাকিব মাহমুদ (১৯) উপজেলার বাবুপাড়া ইউনিয়নের রঘুনাথপুর (লস্করপাড়া) গ্রামের জিল্লুর রহমানের ছেলে। তিনি বাবুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ। […]

মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আরফাত হোসেন ওরফে আদিব (১০) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের ইয়াকুব আলী মাঝি বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে […]

হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘরে ঢুকে হামলা, লুটপাট এবং নারীদের মারধর ও নির্যাতনের অভিযোগ এনে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নোয়াখালী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবারের সদস্য আয়ভিনা বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়েছে, আয়োভিনা বেগমের ভাই মো.রাজিব উদ্দিন জাতীয় নাগরিক পার্টি […]

কলাপাড়া উপকূলে কৃষির সম্ভাবনা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

পটুয়াখালীর কলাপাড়া উপকূলে কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(০৯ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম […]

বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিপক্ষের লোকজনকে দায়ী করে বাউফল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। হামলার বিচারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, রবিবার (৮ নভেম্বর) রাত […]

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালীর বেগমগঞ্জে বাড়ির সীমানা ও জমি নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম মনা (২১ ) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার বোনজামাই মো. মামুন (৩৮) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলতলা […]

ব্যাংকিং খাতে সুশাসন ও জননিরাপত্তায় পুলিশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বিএবি

দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা, ব্যাংকিং খাতে সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ ও ব্যাংকিং খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) একটি প্রতিনিধিদলের মতবিনিময় […]

গাজায় ত্রাণ আটকে রাখায় ইসরাইলের বিরুদ্ধে ক্ষোভ পাকিস্তান প্রধানমন্ত্রী

শীতের বৃষ্টিতে ভয়াবহ মানবিক সংকট, আশ্রয়হীন শিশুদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ পাকিস্তান প্রধানমন্ত্রীর গাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরাইলের বাধার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অবরুদ্ধ উপত্যকাটিতে শীতকালীন বৃষ্টিতে মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে ওঠার প্রেক্ষাপটে তিনি এ নিন্দা জানান। সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরিফ বলেন, ‘বৃষ্টির পানিতে তাঁবু […]

রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে নারাজ ট্রাম্প

রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট | ‘আমি আমার কিছু শত্রুকে সত্যিই ঘৃণা করি’ রাজনৈতিক প্রতিপক্ষকে ক্ষমা করার চেয়ে নিজের অবস্থানে অটল থাকতেই বেশি পছন্দ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি স্বর্গে প্রবেশের বিনিময়েও দীর্ঘদিনের রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে রাজি নন তিনি। সিবিএস নিউজের জনপ্রিয় সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘৬০ মিনিটস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই […]

সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে সংসদে নতুন উদ্যোগ

আইনে পরিণত করতে সংসদে উত্থাপন | ভ্যাট রিটার্ন জমার ১৫ দিনের বিধান পুনর্বহাল সরকারি ক্রয়, মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক এবং সৌরবিদ্যুৎ স্থাপনসংক্রান্ত তিনটি অধ্যাদেশ আইনে পরিণত করার লক্ষ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে সংবিধানের ৯৩(২) অনুচ্ছেদ অনুযায়ী আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান […]