পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে-আইজিপি
- প্রান্তকাল প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
ঢাকা, ২৫ জুলাই ২০২৬: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর পূর্বাচলে নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন উপলক্ষে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে এপিবিএন ২-১ গোলে ডিএমপিকে পরাজিত করে।
এপিবিএনের অতিরিক্ত আইজিপি হাসিব আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথিরা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে পুলিশ সদস্যদের মধ্য থেকে বাছাই করে একটি ফুটবল দল গঠন করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, পুলিশ সদস্যদের খেলাধুলায় অংশগ্রহণ যুবসমাজকে উদ্বুদ্ধ করবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা একটি সুস্থ, সচেতন ও কর্মক্ষম জাতি গঠনে সহায়ক হবে।
পুলিশ প্রধান বলেন, পুলিশের দায়িত্ব অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা একজন পুলিশ সদস্যকে আরও কর্মক্ষম, আত্মবিশ্বাসী ও দায়িত্ব পালনে সক্ষম করে তোলে। ফুটবল খেলায় অর্জিত শৃঙ্খলা, নেতৃত্ব, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং দলগত সমন্বয়ের দক্ষতা পুলিশি কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের ক্রীড়া চর্চার দীর্ঘ ও গৌরবোজ্জ্বল ঐতিহ্য রয়েছে। পুলিশের সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলায় সাফল্যের স্বাক্ষর রেখেছেন।
আইজিপি বলেন, নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ড শুধু একটি ক্রীড়া অবকাঠামো নয়; এটি পুলিশ ফুটবল দলের অন্যতম প্রধান অনুশীলন কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে। এখান থেকে ভবিষ্যতে আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে, যারা বাংলাদেশ পুলিশের পাশাপাশি দেশেরও সুনাম বৃদ্ধি করবে।
অনুষ্ঠানের শেষে তিনি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের শৃঙ্খলা, ক্রীড়াসুলভ মনোভাব ও সৌহার্দ্যপূর্ণ আচরণের প্রশংসা করে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, নবনির্মিত বাংলাদেশ পুলিশ ফুটবল গ্রাউন্ডের চারদিকে ২০ ফুট সার্ভিস এরিয়াসহ এর মোট আয়তন প্রায় এক লাখ বর্গফুট।
এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান
ঢাকা, ২৫ জুলাই: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য…
শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যের সাহসিকতায় ছিনতাইকারী আটক, উদ্ধার হলো যাত্রীর স্মার্টফোন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত এক আনসার…
ধানমন্ডির পরিত্যক্ত ভবনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর ধানমন্ডি থানার ৫ নম্বর সড়কে অবস্থিত পরিত্যক্ত…
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে ‘জিরো টলারেন্স’, রাজনৈতিক মামলা প্রত্যাহার চূড়ান্ত পর্যায়ে: আইনমন্ত্রী
রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘মানবাধিকার লঙ্ঘন…
পাঁচ দশকের অগ্রযাত্রায় বাংলাদেশ পুলিশে নারীর নেতৃত্বের নতুন দিগন্ত
বাংলাদেশ পুলিশে নারীদের অন্তর্ভুক্তির যাত্রা শুরু হয়েছিল ১৯৭৪…
সর্বশেষ খবর
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পশ্চিমা দ্বিমুখী নীতির সমালোচনা, কূটনীতি ও সম্পর্ক জোরদারে জোর ইরানের: তিন দেশের রাষ্ট্রদূতের সাথে পেজেশকিয়ানের বৈঠক
দৈনিক প্রান্তকাল আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক অঙ্গনে দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার এবং গঠনমূলক আলোচনার বার্তা নিয়ে জার্মানি, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার নবনিযুক্ত রাষ্ট্রদূতদের…
স্টারলিংকের নতুন প্রজন্মের স্যাটেলাইট উৎক্ষেপণে সাফল্য, তবে আবারও ব্যর্থ স্পেসএক্সের সুপার হেভি বুস্টার
মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স তাদের স্টারশিপ রকেটের ১৩তম পরীক্ষামূলক উড্ডয়নে প্রথমবারের মতো তৃতীয় প্রজন্মের (V3) স্টারলিংক স্যাটেলাইট সফলভাবে মহাকাশে…
স্পেনের দাবানলে হুমকির মুখে নাসার মহাকাশ যোগাযোগ কেন্দ্র, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অন্যতম গুরুত্বপূর্ণ গভীর মহাকাশ যোগাযোগ…
আইসিসির সাবেক প্রধান কৌঁসুলি করিম খান অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করবেন
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান কৌঁসুলি করিম খান তাঁর পদ থেকে অপসারণের সিদ্ধান্তকে আইনি প্রক্রিয়ায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।…
বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের শ্রমবাজারে নতুন সম্ভাবনা
থাইল্যান্ডের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরির সম্ভাবনা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এগিয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে প্রায়…
স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্বে স্পিকার
গুরুতর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.)…
কাতারকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর, চিঠি হস্তান্তর ম্যানিলায়
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে কাতারের আমিরের কাছে একটি বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে সরকার কাজ করছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বৈষম্যহীন…

