ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- নিজস্ব সংবাদদাতা
- মে ১৯, ২০২৬
‘অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে পাসিং আউট প্যারেড ও পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জাহেদ কামাল।
সকাল ১০টায় প্রধান অতিথি ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছালে মহাপরিচালক তাকে স্বাগত জানান। পরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কেটে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর প্যারেড গ্রাউন্ডে অভিবাদন মঞ্চে আরোহন করলে প্যারেড কমান্ডার ফয়সালুর রহমানের নেতৃত্বে পতাকাবাহী কন্টিনজেন্টসহ চারটি কন্টিনজেন্ট প্রধান অতিথিকে সালাম জানায়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী প্যারেড পরিদর্শন করেন।
অনুষ্ঠানে স্টেশন অফিসার, ফায়ারফাইটার, ড্রাইভার, ডুবুরি ও নার্সিং অ্যাটেনডেন্টদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন উপলক্ষে শপথ বাক্য পাঠ করানো হয়। এছাড়া প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তা-কর্মচারীদের চৌকশ পদক এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ২০ জন সদস্যকে পদক পরিয়ে দেন প্রধান অতিথি।
স্বাগত বক্তব্যে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফায়ার সার্ভিসকে আরও আধুনিক, দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ফায়ারফাইটারদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, দুর্ঘটনা ও দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর কারণে জনগণ ফায়ার সার্ভিসকে দুঃসময়ের বন্ধু হিসেবে দেখে।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগে পেশাদারিত্ব, সাহস, ত্যাগ ও সেবার মাধ্যমে ফায়ার সার্ভিস জনগণের আস্থা অর্জন করেছে। তিনি বলেন, “সকল দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে প্রথম ছুটে যাওয়া ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত’ এই প্রতিষ্ঠানটি জাতির গর্ব।”
তিনি ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রতিও সরকারের আন্তরিকতার কথা তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে “বাংলাদেশ জিন্দাবাদ” ধ্বনির মাধ্যমে মার্চপাস্ট সম্পন্ন হয়। পরে প্রধান অতিথি কন্টিনজেন্ট সদস্যদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সবশেষে তিনি গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের বিভিন্ন পর্যায়ের সদস্য, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ভলান্টিয়ার এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত সারাদেশে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হবে।
এই বিভাগের আরও খবর
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
মহেশখালী (কক্সবাজার), ৯ আগস্ট ২০২৬:কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে…
প্রথম চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী, কক্সবাজারেও থাকছে একাধিক কর্মসূচি
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিদর্শন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে…
হরমুজ নিয়ে ইরান-ওমান চুক্তি ‘শিগগিরই’, তবে এখনই খুলছে না নৌপথ
জাহাজ চলাচলে নতুন রুট নিয়ে আলোচনা; নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ…
‘মানুষের সেবা বড় আমানত, দায়িত্বশীল ও মানবিকভাবে কাজ করুন’: ইউএনওদের প্রধানমন্ত্রী
আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে…
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
সর্বশেষ খবর
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে, সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করা হবে’ ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে…

