জাবিতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় সন্দেহভাজনের সন্ধানে পুরস্কার ঘোষণা
- প্রান্তকাল প্রতিবেদক
- মে ১৬, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া সন্দেহভাজন ব্যক্তির পরিচয় শনাক্তে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে পুলিশ সদরদফতর।
শনিবার (১৬ মে) পুলিশ সদরদফতর থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় বলা হয়, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে তার পরিচয় ও অবস্থান শনাক্তে মাঠপর্যায়ে কাজ করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ছবিতে বা ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয়, অবস্থান কিংবা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো তথ্য থাকলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে তথ্য দেওয়ার জন্য পুলিশ সদরদফতর একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছে। নির্ভরযোগ্য তথ্য থাকলে ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশ সদরদফতর আরও জানিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।
ঘটনাটি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার এবং দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এই বিভাগের আরও খবর
নেত্রকোণায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনসারের সাহসী ভূমিকা, রক্ষা পেল বড় বাজার
নেত্রকোণা, ০৮ আগস্ট ২০২৬ খ্রি. (শনিবার): নেত্রকোণা জেলা…
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন
শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক নারায়ণগঞ্জ…
সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি
রাজধানী ঢাকাসহ সারা দেশে বোমা হামলার শঙ্কায় সর্বোচ্চ…
ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৮, আহত অন্তত ২৫
ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুটি…
উত্তরাঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ
রাজশাহী: উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

