জাতিসংঘে অভিবাসীদের অধিকার সুরক্ষায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের
- প্রান্তকাল ডেস্ক
- ৮ ঘণ্টা আগে
অভিবাসীদের অধিকার সুরক্ষা, অনিয়মিত অভিবাসন রোধ, অভিবাসন ব্যয় হ্রাস, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং ন্যায়বিচারে প্রবেশাধিকার সম্প্রসারণে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামের সাধারণ বিতর্কে এ আহ্বান জানান আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ‘whole-of-government and whole-of-society’ পদ্ধতিতে কাজ করছে। এর মাধ্যমে জবাবদিহিতা বৃদ্ধি এবং অভিবাসীদের ন্যায়বিচারে প্রবেশাধিকার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, গ্লোবাল কমপ্যাক্ট অন মাইগ্রেশন (জিসিএম) বাস্তবায়নের অংশ হিসেবে বাংলাদেশ মাইগ্রেশন কমপ্যাক্ট টাস্কফোর্স গঠন করেছে এবং ২০২৬-২০৩০ মেয়াদের জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
আরিফুল হক চৌধুরী বলেন, প্রথম ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরামে দেওয়া বাংলাদেশের ১০টি অঙ্গীকারের মধ্যে সাতটি ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। এছাড়া বাংলাদেশ নতুন করে আরও ছয়টি অঙ্গীকার জমা দিয়েছে এবং দুটি আঞ্চলিক উদ্যোগে যুক্ত হয়েছে।
জলবায়ু পরিবর্তনকে অভিবাসনের অন্যতম ক্রমবর্ধমান কারণ উল্লেখ করে তিনি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নির্ভরযোগ্য অর্থায়ন ও কারিগরি সহায়তার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে নিরাপদ অভিবাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয়ও পুনর্ব্যক্ত করেন।
এই বিভাগের আরও খবর
দিল্লিতে ‘পাক-সমর্থিত’ জঙ্গি মডিউলের ৯ সদস্য গ্রেফতার, নিশানায় ছিল মন্দির ও সেনাছাউনি
দিল্লি পুলিশ ‘পাক-সমর্থিত’ বলে দাবি করা শাহজাদ ভট্টী…
স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার যুক্তরাজ্যের…
জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে ব্যবহার করে নিত্যপ্রয়োজনীয়…
ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রীর
রাজধানী ঢাকার ইস্কাটন এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়…
২৩ দিন পর সচল ইস্টার্ন রিফাইনারি, সৌদি ক্রুড অয়েল দিয়ে আবার শুরু উৎপাদন
চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বুলিং ঠেকাতে স্কুলে বেত্রাঘাতের বিধান চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুরের স্কুলগুলোতে বুলিং ও সাইবার বুলিং মোকাবিলায় নতুন শৃঙ্খলাবিধি চালু করেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, বুলিংয়ের ঘটনায় দোষী সাব্যস্ত…
হরমুজে ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি বহাল দাবি ট্রাম্পের
হরমুজ প্রণালীতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে…
‘হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাবে’: মার্কিন বাহিনীকে ইরানের নতুন হুঁশিয়ারি। মার্কিন নৌবহরকে লক্ষ্য করে ইরানের ‘হুট’ অস্ত্র নিয়ে বাড়ছে উত্তেজনা
হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে মার্কিন নৌবহরের বিরুদ্ধে নিজেদের…
যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে মার্কিন নৌবাহিনীর ওপর পাল্টা হামলার দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের অভিযোগ, মার্কিন বাহিনী ইরানের আঞ্চলিক জলসীমায়…
ট্রাম্পের নিষেধাজ্ঞা এড়াতে চাবাহার বন্দরে নতুন কৌশল নিচ্ছে ভারত
মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের চাবাহার বন্দর ব্যবহার নিয়ে জটিলতায় পড়েছে ভারত। মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ সচল রাখতে এবার বিকল্প…
ঈদুল আজহায় ২৫-৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির সমন্বয়ের…
ভারতের প্রথম স্পেস-টেক ইউনিকর্ন স্কাইরুট, নতুন বিনিয়োগ পেল ৬০ মিলিয়ন ডলার
ভারতের বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেস (Skyroot Aerospace) ৬০ মিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ সংগ্রহের মাধ্যমে দেশটির প্রথম স্পেস-টেক ইউনিকর্নে…
বিএনপি ‘আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক’ হয়েছে: হাসনাত আবদুল্লাহ
বিএনপি বর্তমানে আওয়ামী লীগ দ্বারা “হাইজ্যাক” হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪…

