ঈদুল আজহায় ২৫-৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) সরকারি অফিস খোলা থাকবে।
বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। নীতিমালার মূল লক্ষ্য হলো সারা দেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করা, টয়লেট ব্যবহার ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নারী, শিশু, প্রবীণ, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব ব্যবস্থা গড়ে তোলা।
নীতিমালায় বলা হয়েছে, ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করতে হবে। একই সঙ্গে সব পাবলিক টয়লেটে সেপটিক ট্যাংক স্থাপন নিশ্চিত করতে হবে, যাতে কোনো বর্জ্য নদী, খাল-বিল বা জলাশয়ে গিয়ে পরিবেশ দূষণ সৃষ্টি না করে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সঙ্গে সমন্বয় করে দেশের মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও নীতিমালায় উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
ব্যবসা শুরু সহজ করা হবে, ২৫-২৬ লাইসেন্সের জটিলতা কমানোর ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
ঢাকা, ৭ মে : দেশে ব্যবসা শুরু করতে…
সৌদি চাপেই ট্রাম্পের ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: মার্কিন গণমাধ্যম
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের ঘোষিত…
সিলেটের পাথর কোয়ারি ইজারায় উচ্চপর্যায়ের কমিটি, পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
ঢাকা, ৭ মে : সিলেট ও সুনামগঞ্জ জেলার…
বিদেশি বিনিয়োগে ধীরগতির সরকারি সেবা বড় বাধা: মির্জা ফখরুল
দেশে বিদেশি বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার…
আবারও বাড়ল মূল্যস্ফীতি, এপ্রিলে ৯.০৪ শতাংশে পৌঁছাল
প্রান্তকাল প্রতিবেদন: চলতি বছরের মার্চে কিছুটা কমে ৯…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে আলোচিত হত্যা মামলার আসামি গ্রেফতার
নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান হত্যা মামলার এক আসামিকে ইন্টারপোলের সহায়তায়…
তুরস্কের ‘ইলদিরিমহান’ ক্ষেপণাস্ত্র উন্মোচন, প্রতিরক্ষা সক্ষমতায় নতুন বার্তা
তুরস্ক ৬ হাজার কিলোমিটার পাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘ইলদিরিমহান’-এর প্রোটোটাইপ উন্মোচন করেছে। ইস্তাম্বুলে অনুষ্ঠিত SAHA 2026 ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস…
নৌ পুলিশের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ জব্দ, আটক ১৭৪
দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গত ছয় দিনে দেশব্যাপী বিশেষ অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ…
‘প্রতিশোধ’ নয়, বাংলাদেশকে সম্মান দিচ্ছে পাকিস্তান
বাংলাদেশের বিপক্ষে দুই বছর আগের টেস্ট সিরিজ হার এখনো পাকিস্তান ক্রিকেটে আলোচনার বিষয়। তবে সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার মানসিকতা নিয়ে…
সংবেদনশীল এনআইডি ও কল ডিটেইলস বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেফতার
প্রান্তকাল ডেস্ক: দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), কল ডিটেইলস, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ব্যাংক তথ্যসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য অবৈধভাবে…
পল্টনে অভিযান: তিন চাঁদাবাজ ও মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে তিন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)…
দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬, আহত অন্তত ২১
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ও পূর্ব লেবাননে ইসরাইলি ড্রোন ও বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে…
২০২৮ সালের মধ্যে আরও ৮০৯ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
প্রান্তকাল প্রতিবেদন: দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ২০২৮ সালের মধ্যে অতিরিক্ত ৮০৯ দশমিক ৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার…

